Amit shah : ২০২৪-এর ১ লা জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন : অমিত শাহ 

SHARE:

২০২৪-এর ১ লা জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন : অমিত শাহ 

সাশ্রয় নিউজ ★ আগরতলা : ত্রিপুরায় নির্বাচন ২০২৩-এ। ত্রিপুরায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য স্বাভাবিকভাবেই মরিয়া বিজেপি। ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার থেকে ‘জন বিশ্বাস যাত্রার’ সূচনা করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ বৃহস্পতিবার দুটি রথযাত্রার সূচনা করলেন। একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, “…সুপ্রিম কোর্টের রায়ের পর মোদীজি মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন।” তিনি আরও বলেন, “রাহুল বাবা সাবরুম থেকে শুনুন, ২০২৪ সালের ১ জানুয়ারি রাম মন্দির তৈরি হয়ে যাবে।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন