আবার গ্রেফতার তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মোরবি সেতু বিপর্যয় নিয়ে ভুয়ো টুইটের কারণে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেলকে। গুজরাট পুলিশ ৫ ডিসেম্বর রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করেছিল। আহমেদাবাদ আদালত থেকে জামিন পান সাকেত। জামিনের কয়েক ঘণ্টা না কাটতেই পুনরায় গুজরাট পুলিশ অপর একটি এফআইআর-এর ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছিল। মোরবিএ একটি আদালত শুক্রবার ওই এফআইআর-এর ঘটনাতেও সাকেত গোখলকে জামিন দেয়। ১ মাসের মধ্যে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে তৃতীয়বার আটক করল গুজরাট পুলিশ। উল্লেখ, বৃহস্পতিবার আটক করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, গুজরাট পুলিশ তাঁকে দিল্লি থেকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, ‘সাকেত গোখেল-এর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ উঠেছে। ক্রাউড ফান্ডিং করে যে টাকা তোলা হয়েছে, সেই টাকা অপব্যবহার করার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে সাকেতকে।’




