ভার্চ্যুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভোর ৩:৩০ মিনিটে হঠাৎ মা’কে হারিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে পশ্চিমবঙ্গে একগুচ্ছ প্রোগ্রাম পূর্ব নির্ধারিত ছিল। মাতৃ বিয়োগে ভারাক্রান্ত প্রধানমন্ত্রী, মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন। তাঁর বঙ্গ সফর বাতিল হলেও হাওড়া স্টেশন থেকে উদ্বোধন হল বন্দে ভারত এক্সপ্রেস-এর। উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে তিনি উপস্থিত থাকলেন। এবং ভারতের সপ্তমতম ও পশ্চিমবঙ্গে প্রথম ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন হল, প্রধানমন্ত্রীর হাতদিয়ে। তিনি সবুজ পতাকা নেড়ে বাংলার প্রতীক্ষিত ট্রেনটির যাত্রার শুভ সূচনা করেন। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চলাচল করবে। হাওড়া স্টেশনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও আরও অনেকে।
রেলসূত্রে খবর, ট্রেনটি ১১০ কিমি বেগে চলবে। এবং মার্চ মাসের ভেতর মালদাতে অ্যাডভান্স ট্র্যাকের কাজ সম্পন্ন হলেই ১৩০ কিমি গতিতে চলবে।
বন্দেভারত এক্সপ্রেস-এর পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনকে নতুন করে সাজানোর জন্য ভিতপুজোরও ভার্চুয়াল উদ্বোধন করলেন। জানা যায় যে, জলপাইগুড়ি স্টেশনকে বিমান বন্দরের আদলে সাজানো হবে উল্লেখ।




