Vande Bharat Express : বন্দে ভারতের শুভ সূচনা, আগামীকাল হাওড়া স্টেশনে প্রধানমন্ত্রী 

SHARE:

বন্দে ভারতের শুভ সূচনা, আগামীকাল হাওড়া স্টেশনে প্রধানমন্ত্রী 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আগামী প্রধানমন্ত্রীর বাঙলা সফর। হাওড়া স্টেশন থেকে বন্দেভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাওড়া স্টেশন ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীরা নিরাপত্তায় ঘিরে রেখেছেন। সেজে উঠছে স্টেশন চত্বর। কড়া চেকিং চলছে। উল্লেখ্য, পূর্ব রেল সূত্রে খবর, আজ রাজ ১২ টা থেকে আগামীকাল বেলা ২ টো পর্যন্ত ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। 

    উল্লেখ্য আআগামীকালকের প্রধানমন্ত্রীর সফর, সেই প্রস্তুতি দেখতে হাওড়া স্টেশনে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন দলের দুই নেত্রী, লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পল।

সূত্র মারফৎ জানা যায়, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর একটি স্টেশন যাতে শান্তিনিকেতনে দেওয়া হয়, তার জন্য অনুরোধ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন