Siliguri firing : জমি মাফিয়ারগুলিতে আহত পুলিশ 

SHARE:

জমি মাফিয়ারগুলিতে আহত পুলিশ 

সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : শিলিগুড়িতে জমি মাফিয়াদের বিরুদ্ধে এক পুলিশি অভিযানে হঠাৎই পুলিশকে লক্ষ্য করে গুলি চলে বলে খবর। জানা যায়, সোমবার রাজ পাণ্ডা নামে একজনকে গ্রেফতার করার সময় তাঁর ছোঁড়া গুলিতে একজন পুলিশকর্মী আহত হন। আহত পুলিশকর্মীর নাম রবীন্দ্রনাথ সরকার। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান আইসি অনির্বাণ রায়। অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিহারের ডেপুটি কালেক্টর দিয়ে বিভিন্ন কাজকর্ম করত বলে উল্লেখ। এছাড়াও অভিযুক্ত নীলবাতি লাগানো একটি গাড়িতেও ঘুরত। জমি দখল, বিভিন্ন লাইসেন্স পাইয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছে। উল্লেখ্য, দুজন পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ পরিচয় দিয়েই রাজ পাণ্ডে অনৈতিক কাজকর্ম করতেন বলে পুলিশসূত্রে খবর। পুলিশসূত্রে আরও খবর যে, তাঁর কাছ থেকে যে লাইসেন্সপ্রাপ্ত রিভলভরটি পুলিশ উদ্ধার করেছে, সেটিও নাগাল্যাণ্ড থেকে ভূয়ো কাগজপত্র দিয়ে নেয়া। বিশেষভাবে উল্লেখ্য, অভিযুক্ত রাজ পাণ্ডে পুলিশ কমিশনার ও এক পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ বলে নিজেকে পরিচয় দিতেন। এবং এই পরিচয় দিয়েই তোলাবাজি চালাতেন। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলে বিশেষসূত্রে খবর। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘যে অভিযোগগুলি আসছে, সেগুলি আমরা তদন্ত করে দেখব। কেস ইতিমধ্য়েই চলছে, সেক্ষেত্রে তদন্ত হবে এবং নানান রকম জিনিস উঠে আসতে পারে।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন