Imran Khan : রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের জন্য জেনারেল বাজওয়াকে দুষলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান

SHARE:

রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের জন্য জেনারেল বাজওয়াকে দুষলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান 

সাশ্রয় নিউজ ★ লাহোর : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরে একটি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, পাকিস্তানের  বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য ওই দেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াই একমাত্র দায়ী। শুধু তা-ই না, গত এপ্রিল মাসে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনেও তাঁরই হাত আছে বলেন ইমরান। বাজওয়ার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান খান। সেনাপ্রধান বাজওয়াকে কি সরাতে চেয়েছিলেন ইমরান। সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া ও ইমরান খান। ইমরানের অভিযোগ, দুর্নীতি বিরোধী অভিযানের শুরুতে বাজওয়া একমত পোষণ করেছিলেন। কিন্তু পরে তিনি দেশের অর্থনৈতির ওপর জোর দিতে বলেন। ইমরান বলেন, জেনারেল বাজওয়া পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা এনএবি-এর ওপরও নিজের প্রভাব খাটাতে চেষ্টা করেছিলেন। শুধু তাই না, ইমরান বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে  কঠোর থাকার ফলেও বাজওয়া দুর্নীতিতে অভিযুক্তদের ছেড়ে দিতে চেয়েছিলেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন