North Bengal : গোর্খা জনমুক্তি মোর্চা  ও বিজেপি ছেড়ে তৃণমূ কংগ্রেসে যোগদান 

SHARE:

গোর্খা জনমুক্তি মোর্চা  ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান 

সাশ্রয় নিউজ ★ মাদারিহাট : বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরল প্রায় ৫০ টি পরিবার। মাদারিহাটের বীরপাড়ার ওই পরিবারগুলি বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থক ছিল বলে উল্লেখ। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জয়প্রকাশ টোপ্পো। উপস্থিত ছিলেন সহ সভাপতি দীপনারায়ন সিনহা প্রমুখ। স্থানীয় নেতৃত্ব বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন ঘিরে এখন থেকেই একত্রিত হচ্ছে মানুষ। উন্নয়নের সুফল পাচ্ছে বলে দলে আসছেন তাঁরা। বিজেপি নেতা কিশোর বিশ্বকর্মা এ প্রসঙ্গে বলেন,’যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে অনেকদিন আগে থেকেই তৃণমূলের কোনও যোগাযোগ ছিল না।’ তৃণমূল নেতা জয়প্রকাশ টোপ্পা বলেন, ‘বিজেপির নেতৃস্থানীয় এদিন উন্নয়নের স্বার্থে উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছেন।’ সোমবার এই দল পরিবর্তনের ঘটনায় রাজ্যের শাসক দলের স্থানীয় নেতা কর্মীদের ভেতর উন্মাদনা চোখে পড়ার মতো ছিল বলে উল্লেখ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন