Calcutta High Court : বিচারপতির  ক্ষোভ : শিক্ষক বদলির মামলা 

SHARE:

বিচারপতির  ক্ষোভ : শিক্ষক বদলির মামলা 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সংক্রান্ত একটি মামলায় ফের ক্ষোভপ্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। জানা যায়, মামলার পরবর্তী শুনানি ২০ জানুয়ারি। ঝালদা হাইস্কুলের এক শিক্ষক বদলি মামলার শুনানি ছিল গত সোমবার। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই মামলা উঠলে তিনি জেলা স্কুল পরিদর্শককে ডেকে পাঠান। আদালতে জেলা স্কুল পরিদর্শক জানান, ঝালদা স্কুলে ২১ জন শিক্ষক ছিলেন, ইতিমধ্যেই ৮ জন বদলি নিয়ে চলে গিয়েছেন। ৬০ শতাংশ শিক্ষকই বদলি নিয়ে অন্য জেলায়। বদলির কারণে গোটা জেলার সব স্কুলের অবস্থা খুব খারাপ। ছাত্র ও শিক্ষক অনুপাত রক্ষা করা যাচ্ছে না। বিশদে সমস্ত তথ্য দিয়েছেন স্কুল পরিদর্শক। এরপর বিচারপতির পর্যবেক্ষণ, পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে। স্কুল পরিদর্শকের বক্তব্য শুনে হাইকোর্টের তরফে প্রশ্ন তোলা হয়, পড়ুয়াদের কথা না ভেবে কীভাবে এত শিক্ষক বদলি করা হচ্ছে? এর পিছনেও কি দুর্নীতি কাজ করছে? বিষয়টি নিয়ে ২ সপ্তাহের মধ্যে পুরুলিয়া জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ২০ জানুয়ারি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment