সি পি আই এম-এর জেলা পরিষদ অভিযান
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : সিপি আই (এম) মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযানে নেতৃত্ব দিলেন সি পি আই এম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। ৫ ডিসেম্বর, সোমবার বহরমপুর শহরের তিন প্রান্ত থেকে মিছিল আসে মূল মিছিলটি শুরু হয়, এফ ইউ সি সংলগ্ন স্থান থেকে। ওই মিছিলে হাঁটেন বর্ষিয়ান সিপিএম নেতা তথা জেলা সম্পাদক নৃপেন চৌধুরী, সূর্যকান্ত মিশ্র, জেলা সম্পাদক জামির মোল্লা সহ অগণিত কর্মী-সমর্থকরা। এছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী-সমর্থকরা মিছিল করে জেলা পরিষদ অভিযানে অংশ নেন। ১৭ দফা দাবিতে জেলা পরিষদ অভিযান করে জেলা সিপি আই এম। এদিন একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন সভা মঞ্চ থেকে। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান, সচ্চিদানন্দ কাণ্ডারী, প্রান্তন জেলা সম্পাদক নৃপেন চৌধুরী, জেলা সম্পাদক জামির মোল্লা সহ জেলা সিপি আই এম নেতৃত্ব।



