পূর্ব মেদিনীপুরে বোমা ফেটে নিহত তিনজন
সাশ্রয় নিউজ ★ পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বোমা ফেটে নিহত তিনজন। স্থানীয় সূত্রে খবর, নিহত তিনজন ব্যক্তি শাসক দলের কর্মী। ঘটনার তদন্ত করছে পুলিশ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনা আতঙ্কিত মানুষ। স্থানীয় বিধায়ক এই ঘটনায় এন আই এ তদন্ত দাবী করেছেন। উল্লেখ্য, ঘটনা স্থল থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে মারিশদা। আজ মারিশদাতে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।



