খড়গ্রামে বিশেষভাবে সক্ষমদের নিয়ে অনুষ্ঠান
স্বপন কুমার দত্ত ★ সাশ্রয় নিউজ : বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উৎযাপন হল মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে। ৩ ডিসেম্বর, ২০২২, শনিবার এলাকার বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে একটি অনুষ্ঠান হয়, নগর রবীন্দ্র হল-এ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি স্থানীয় ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম শিশু ও কিশোররা নাচ, গান, আঁকা, আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানে অংশ নেয়। তাঁদের উৎসাহিত করতে তাঁদের হাতে পুরষ্কার তুলে দেন উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের বিডিও বাপি ধর সহ এলাকার বিশিষ্ট মানুষজন। স্থানীয় মানুষজন বলেন, এই ধরনের অনুষ্ঠান কিছুটা সেই সমস্ত মানুষদের মনে সুস্থ্য পৃথিবীর আলো এনে দেবে নিঃসন্দেহে।




