Soudi Arabia :  নতুন নন প্রাকৃতিক গ্যাসের খোঁজ মিলল সৌদিতে

SHARE:

নতুন নন প্রাকৃতিক গ্যাসের খোঁজ মিলল সৌদিতে 

সাশ্রয় নিউজ ★ রিয়াদ : খনিজ সম্পদের দিক থেকে আরও কিছুটা এগিয়ে গেল সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০ নভেম্বর, ২০২২ ঘাওয়ার গ্যাস ক্ষেত্রের দক্ষিণ-পশ্চিম অংশে ‘আওতাদ’ নামের একটি অপরিশোধিত গ্যাস ক্ষেত্রের খোঁজ মিলেছে। স্থানটি হোফুফ থেকে প্রায় ১৪২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সৌদি আরবের জ্বালানিমন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান এ কথা সংবাদ মাধ্যমে জানান বলে খবর।  আরও খবর, আল-দাহনা নামক আরও একটি অপরিশোধিত গ্যাস ক্ষেত্রের খোঁজ মিলেছে বলে সংবাদ সংস্থাটির খবর। এ প্রসঙ্গে, যুবরাজ আবদুল আজিজ বিন সালমান জানিয়েছেন যে, ‘দু’টি গ্যাস ক্ষেত্রের সন্ধান সৌদি আরবের প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আরও বেড়ে গেল, যা দেশের কৌশলগত বিষয়ে সহয়তা করবে।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment