Afghanistan : আফগানিস্তানের মাদ্রাসায় হামলায় 

SHARE:

আফগানিস্তানের মাদ্রাসায় হামলায় 

সাশ্রয় নিউজ ★ কাবুল : আফগানিস্তানে একটি মাদ্রাসায় বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গত বুধবার আয়বাকে এই বিস্ফোরণটি ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র, আব্দুল নাফি জানান, ‘এই অপরাধ ক্ষমার অযোগ্য। এই অপরাধের সঙ্গে যুক্তদের  চিহ্নিত করতে আমাদের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী খোঁজ চালাচ্ছে কারা এই হামলা চালিয়েছে করছে।’ উল্লেখ্য, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হামলার দায় কেউ স্বীকার করেনি। আফগানিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানিয়েছেন, ‘আয়বাকের  কেন্দ্রস্থলে জাহদিয়া মাদ্রাসায় বেলা ১২:৪৫ নাগাদ  একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মাদ্রাসায় অল্পবয়সী বহু ছেলে পড়াশোনা করে।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment