Mithun Chakrabarty : দুর্ঘটনায় মিঠুনের গাড়ি 

SHARE:

দুর্ঘটনায় মিঠুনের গাড়ি 

সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : দূর্ঘটনার কবলে পড়ল মিঠুন চক্রবর্তীর গাড়ি। দলীয় কর্মসূচি সেরে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আসানসোল ফিরছিলেন। সামনে ও পেছনে কনভয় ছিল। মাঝে ছিল তাঁর গাড়ি। হঠাৎই বিষ্ণুপুর ছাড়ার কিছুক্ষণ পরেই অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সামনের কনভয়ের সামনে ঢুকে পড়ে একজন সাইকেল আরোহী। সাইকেল আরোহীকে সুরক্ষিত রাখতে কনভয়ের ড্রাইভার দ্রুত ব্রেক করেন। আচম্বিত ব্রেক করায় মিঠুনের গাড়ি সামনের কনভয়ে। পেছনের গাড়িটিও ধাক্কা মারে মিঠুনের গাড়িতে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি। ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়েই তিনি আসানসোল পৌঁছন। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর, ২০২২  রবিবার বোলপুরে সভা করবেন মিঠুন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment