Murshidabad Tmc : তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা ছুঁড়ল দুষ্কৃতিরা

SHARE:

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা ছুঁড়ল দুষ্কৃতিরা 

সাশ্রয় নিউজ ★বহরমপুর : মুর্শিদাবাদের হরিহরপাড়ার পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা হামলা। জানা যায় যে, রায়পুর গ্রামপঞ্চায়েতের প্রধান রৌশনারা বিবি-এ বাড়িতে গতকাল  শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা হামলা হয়। এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

রায়পুর গ্রামপঞ্চায়েত-এর প্রধান রৌশনারা বিবি

 

ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার আই সি-এর নেতৃত্বে পুলিশ পৌঁছয় মিঁয়ার বাগানে প্রধান রৌশনারা বিবির বাড়িতে। ঘটনাস্থল থেকে পুলিশ বোমার আসবাব উদ্ধার করে নিয়ে গিয়েছে বলে খবর। বোমার হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে বাড়ির নিচে শার্টারে বোমা লাগায় বাড়ির শার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর এই ঘটনা সম্পর্কে প্রধান জানান, ‘আওয়াজ শুনে আমরা উঠে আসলাম। তারপর স্থানীয় মানুষজন জড়ো হয়। চেঁচামেচি শুরু হয়। পালিয়ে যায় ওরা। আমি প্রধান। আমার স্বামীকে মারার চেষ্টা করেছিল।’ উল্লেখ্য, রায়পুর গ্রামপঞ্চায়েতের প্রধান রৌশনারা বিবির স্বামী জয়নাল আবেদিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি। বর্তমানে তিনি হরিহরপাড়া ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি। এ প্রসঙ্গে জয়নাল আবেদিন বলেন, ‘রাত্রে ১২ : ১০ নাগাদ একটা বিকট আওয়াজ হয়। সেই আওয়াজ পেয়ে আমরা বাড়ির বাইরে আসি। মানুষজন জড়ো হয়। আমরা দেখলাম, আমাদের বাড়ির শার্টারে একটা শকেট বোমা মেরেছে। শার্টারে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়, হরিহরপাড়ার আইসি অমিত নন্দীকে ফোন করা হয়। খুব তাড়াতাড়ি এসে শকেট বোমার যে আসবাবপত্র পড়েছিল পুলিশ তা সংগ্রহ করে নিয়ে যান।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন