মালদহে পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার
সাশ্রয় নিউজ ★ মালদহ : মালদহে পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে প্রায় ৩৭ লক্ষ টাকা উদ্ধার করেছে এসটিএফ। আজ মালদহের কালিয়াচক ব্লকের গঙ্গানারায়ণপুর গ্রামে এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে হানা দেন রাজ্য পুলিশের এসটিএফ আধিকারিকরা। তাঁরা কালিয়াচকের গঙ্গানারায়ণপুরের সাইদুল সেখের বাড়ি থেকে ৩৬ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন। বাড়ির মালিক পরিযায়ী শ্রমিক বলে খবর। এই টাকার সঙ্গে সরাসরি মাদক ব্যবসার যোগ আছে বলে এসটিএফ সুত্রের খবর। এসটিএফ সূত্রে আরও খবর, গত ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থেকে একজন যুবককে হেরোইনসহ গ্রেফতার করে সি আই ডি, এই টাকা ওই হেরোইন ব্যবসায়ী যুবকেরই। এসটিএফ আধিকারিকরা বাড়িটি সিল করে দিয়েছেন বলে উল্লেখ।



