কংগ্রেসে যোগদান দিলেন ২০০ জন
সাশ্রয় নিউজ ★ কুলটি, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানের কুলটিতে কংগ্রেসে যোগ দিলেন ২০০ জন তৃণমূল নেতা কর্মী সমর্থক। আজ রবিবার কুলটি বিধানসভার কুলটি ব্লকে কংগ্রেসের একটি প্রতিবাদ হয়। ওই প্রতিবাদ সভায় তৃণমূল নেতা সুকান্ত দাস তাঁর অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগদান করেন। সুকান্ত দাস সহ অন্যান্য তৃণমূল থেকে বেরিয়ে আসা কর্মী সমর্থকদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন, জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।

জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান-এর জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ‘যারা একসময় কংগ্রেসের সমর্থক ছিলেন, বা ভুল বুঝে চলে গিয়েছিলেন তাঁরা আবার কংগ্রেসে আসছেন।’

উল্লেখ্য ৮ মাস আগে সুকান্ত দাস কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আজকে পুনরায় কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, ‘আট মাস আগে আমি যখন গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম, তৃণমূল পশ্চিমবঙ্গে বিজেপিই এগেন্সটে ভালো মুখ হয়ে আন্দোলন করবে। আর হিন্দু মুসলিমের যে রাজনীতিটা ভারতবর্ষে আছে সেটা আমাদের বাংলায় হবে না। ৮ মাস থেকে আমি বুঝলাম, তৃণমূল করা মানে আপনি চোর। পরিষ্কার একটাই ওয়ার্ড তৃণমূল পার্টি আজকে যারা করছে তারা হচ্ছে চোর।’


তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র জানান, ‘নিজের কিছু প্রত্যাশা নিয়েই তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। পূরণ না হওয়ায় আবার তিনি ফিরে গিয়েছেন।’



