দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ
সাশ্রয় নিউজ ★ ময়নাগুড়ি : দুটি ড্রাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ক্রান্তিতে। সাতসকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশসূত্রে খবর, ময়নাগুড়ি থেকে একটি ডাম্পার ময়নাগুড়ির দিকে যাচ্ছিল, অপর দিকে ওলদাবাড়ির দিক থেকে দ্রুতগতিতে আসছিল আরেকটি ডাম্পার। ধানতলার পলাশমোড়ে মুখোমুখি প্রবল দূর্ঘটনার সম্মুখীন হয় ডাম্পার দুটি। ক্ষতিগ্রস্ত হয় দুটি ডাম্পারের সামনের দিক। ভেতরে আটকে যায় চালক। গুরুতর আহত অবস্থায় ক্রান্তি পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরা ও ময়নাগুড়ি থেকে আসা দমকল বাহিনী গ্যাস কাটার দিয়ে ডাম্পার কেটে উদ্ধার করেন চালককে, তারপর উদ্ধারকারীরা স্থানীয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন তাঁকে। এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি বলে পুলিশসূত্রে খবর।




