Yogi Adityanath Owaisi, Muslim CM Uttar Pradesh | ওয়াইসি, কংগ্রেস, সপা: তিন দলকে এক কাতারে ফেলে নিশানা মুখ্যমন্ত্রী যোগীর

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ লখনউ : লখনউয়ের রাজনৈতিক মহলে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগেই তাপমাত্রা চড়ছে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির ‘আবদুল’ মন্তব্যের জবাবে তীব্র আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর দাবি, রাজ্যের মানুষের জন্য ওয়াইসির কোনও গঠনমূলক কর্মসূচী নেই। উত্তরপ্রদেশে মুসলিম মুখ্যমন্ত্রী কিংবা দেশে বোরখা-পরিহিতা মহিলা প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা ওয়াইসি প্রকাশ করেছেন, তা কখনও বাস্তবায়িত হবে না বলে কটাক্ষ করেন যোগী।

আরও পড়ুন : Yogi Adityanath government job rules | হিংসার পথে সরকার বদলের ডাক দিলেই চাকরি নয়! যোগী সরকারের নয়া বিধিতে বিতর্ক

সম্প্রতি ‘আজতক পঞ্চায়েত’ (Aaj Tak Panchayat) অনুষ্ঠানে সাংবাদিক শ্বেতা সিংয়ের (Shweta Singh) সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ওয়াইসির সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ উঠতেই তিনি জানান, এমন রাজনীতির জন্য উত্তরপ্রদেশে কোনও জায়গা নেই। যোগীর অভিযোগ, ওয়াইসির রাজনীতি দেশের ঐক্য, সংবিধানের মূল্যবোধ ও হিন্দুদের স্বার্থের পরিপন্থী। তাঁর মতে, এই ধরনের এজেন্ডা ভারতবিরোধী ও হিন্দুবিরোধী, যা দেশের সংহতি দুর্বল করার চেষ্টা ছাড়া কিছু নয়। ফলে এ ধরনের কর্মসূচি নিয়ে ওয়াইসি কোনও দিন ক্ষমতায় আসতে পারবেন না বলে তিনি দাবি করেন। বিতর্কের সূত্রপাত গত বুধবার। উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্ন তুলে সরব হয়েছিলেন ওয়াইসি। আমেরিকার মিশিগানে (Michigan) আবদুল এল-সায়েদের (Abdul El-Sayed) নির্বাচনী সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেছিলেন, গণতান্ত্রিক কাঠামোয় একজন ‘আবদুল’-ও গুরুত্বপূর্ণ পদে পৌঁছতে পারেন। উত্তরপ্রদেশের মুসলিম ভোটারদের উদ্দেশে তাঁর বক্তব্য ছিল, এত দিন যাঁরা রাজনৈতিক ভাবে উপেক্ষিত থেকেছেন, তাঁরাও এ বার নিজেদের অধিকার আদায় করতে পারেন। ওয়াইসির বক্তব্য, উত্তরপ্রদেশের ‘আবদুল’ আর কারও সামনে মাথা নত করবে না, বরং বিধায়ক হয়ে বিধানসভায় পৌঁছবে।

আরও পড়ুন : IIT Kharagpur Physical AI School | ৩৫ কোটি টাকার উদ্যোগে আইআইটি খড়্গপুরে নতুন ইতিহাস! দেশে প্রথম ফিজিক্যাল এআই স্কুল তৈরির প্রস্তুতি

ওয়াইসি আরও স্মরণ করিয়ে দেন, এক সময় বিজেপির (BJP) তরফে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ব্যঙ্গ করে ‘আবদুল পাংচার সারায়’ জাতীয় মন্তব্য করা হত। অথচ গণতন্ত্রেই সেই আবদুল মিশিগানে সেনেটর হতে পেরেছেন। তাঁর যুক্তি, ধর্মীয় বা সামাজিক পরিচয় কারও রাজনৈতিক সাফল্যের পথে বাধা হওয়া উচিত নয়। উত্তরপ্রদেশে মুসলিমদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে সওয়াল করে তিনি রাজ্যে একজন মুসলিম মুখ্যমন্ত্রী এবং ভবিষ্যতে বোরখা-পরিহিতা কোনও মহিলাকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনার কথাও তোলেন। ওয়াইসির এই মন্তব্যের পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। যোগীর আক্রমণ অবশ্য শুধু এআইএমআইএমে সীমাবদ্ধ থাকেনি। কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টিকেও (Samajwadi Party) একই সারিতে রেখে তিনি নিশানা করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ -এর অভিযোগ, এই তিন দলের অবস্থান ও উদ্দেশ্যে বড় কোনও ফারাক নেই। দেশের স্বার্থের বদলে ধর্মীয় পরিচয় ও বিশ্বাসকে রাজনৈতিক হাতিয়ার করছে তারা। কটাক্ষের সুরে যোগী এমনও বলেন, তিনটি দলের বরং একজোট হয়েই চলা উচিত।

আরও পড়ুন : West Bengal Education Minister Deepak Barman on teacher recruitment : প্রতি বছর শিক্ষক নিয়োগের আশ্বাস দীপক বর্মনের, কী বলল রাজ্য সরকার?

ওয়াইসির মন্তব্য ও এল-সায়েদের জয় নিয়ে অবশ্য কংগ্রেস ও সমাজবাদী পার্টির প্রতিক্রিয়া অন্য দিকে গিয়েছে। কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুতের (Surendra Rajput) বক্তব্য, বিদেশের মাটিতে ভারতীয় বংশোদ্ভূত কারও সাফল্য তাঁর নাম বা ধর্মীয় পরিচয় দিয়ে বিচার করা উচিত নয়। তা একজন ভারতীয়ের কৃতিত্ব হিসেবেই গর্বের বিষয়। সমাজবাদী পার্টির মুখপাত্র আশুতোষ ভার্মাও (Ashutosh Verma) এল-সায়েদের জয়কে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করিয়ে দেন, মিশরীয় বংশোদ্ভূত এল-সায়েদ ডেমোক্র্যাটিক পার্টির (Democratic Party) প্রার্থী হিসেবেই ভোটে লড়েছিলেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশে মুসলিম ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। তাই বিধানসভা ভোটের আগে প্রতিনিধিত্বের প্রশ্নে এই তরজা আগামী দিনে আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। ওয়াইসির দল গত কয়েকটি নির্বাচনে রাজ্যে প্রার্থী দিয়েছে। এবারও সেই পথেই হাঁটতে চায় তারা, ইঙ্গিত মিলছে দলীয় সূত্রে। অন্য দিকে, বিজেপির তরফে ওয়াইসিকে বারবার বিরোধী ভোট ভাগ করার অভিযোগে বিঁধতে দেখা গিয়েছে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : CM Suvendu Adhikari on 7190 Panchayat Department Jobs in West Bengal | নিউটাউনে ৫ একর জমিতে বিশাল পঞ্চায়েত ভবন, ৭১৯০ পদে নিয়োগের ঘোষণা শুভেন্দুর

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন