TET EXAM : পরবর্তী টেট পরীক্ষার্থীদের ধোঁয়াশা কাটল শিক্ষামন্ত্রীর কথায়

SHARE:

TET EXAM : পরবর্তী টেট পরীক্ষার্থীদের ধোঁয়াশা কাটল শিক্ষামন্ত্রীর কথায় 

সাশ্রয় নিউজ : টেট পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা ছিল পরীক্ষার্থীদের মধ্যে। সেই উৎকণ্ঠার অবসান ঘটালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর জন্মদিন। আজ বিদ্যাসাগর অ্যাকাডেমিতে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরে টেট পরীক্ষা হবে। ১১ ডিসেম্বর ২০২২ টেট পরীক্ষা, রেজিষ্ট্রেশন শুরু হবে কালীপুজোর পরেই। শিক্ষাদপ্তরের সঙ্গে পর্ষদের একটি বৈঠকের পর পরীক্ষার দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর যে আগামী টেট পরীক্ষা হবে, তা জানিয়েছিলেন, পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল। তিনি আরও জানিয়ে ছিলেন, নির্দিষ্ট তারিখ  শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই খোলসা করে বলা হবে। ধোঁয়াশা কাটিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। ১১ হাজার শূন্যপদের জন্য লিখিত পরীক্ষা হবে, ১১ ডিসেম্বর ২০২২।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন