SSC Scam : এসএসসি দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য-এর ১৪ দিনের জেল হেফাজত

SHARE:

এসএসসি দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য-এর ১৪ দিনের জেল হেফাজত 

সাশ্রয় নিউজ : এসএসসি দুর্নীতি মামলায় চঞ্চকর তথ্য উঠে আসা অব্যাহত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতারের আগে সিবিআই আধিকারিকরা নানান ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জোগাড় করেন। অনেকগুলি গুরুত্বপূর্ণ নথি আসে তাঁদের হাতে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সিবিআই গ্রেফতার হন। তারপর থেকেই তিনি সিবিআই হেফাজতে ছিলেন। আজ তাঁকে আদালতে পেশ করে সিবিআই। আদালত সুবীরেশ ভট্টাচার্যকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতে একেরপর এক বিস্ফোরক তথ্য পেশ করে সিবিআই। বিভিন্ন নথিও জমা দেওয়া হয়েছে সিবিআই-এর পক্ষে। সিবিআই-এর তরফে দাবি, সুবীরেশ সিবিআই-কে তদন্তে কোনও রকম সাহায্য করেননি।

এসএসসি দুর্নীতির তদন্তে নেমে সিবিআই এসএসসি-এর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-এর নাম পায়। সুবীরেশ সিবিআই আধিকারিকদের প্রশ্নের মুখে স্বীকার করেন, ‘নিয়োগ সংক্রান্ত নির্দেশ আসত ওপর মহল থেকে। মন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তি মন্ত্রীর হয়ে যাবতীয় নির্দেশ বা বার্তা দিতেন।’

ইতিমধ্যে এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ বান্ধবী অর্পিতা। তাঁরা জেল হেফাজতে আছেন।

অপর দিকে টেট পাশ করে চাকরির দাবিতে চাকরিপ্রার্থীরা অবস্থান আন্দোলন চালাচ্ছেন। আজ তাঁরা শিয়ালদহ চত্বর থেকে মিছিল করতে গেলে বেশকিছু চাকরিপ্রার্থীদের গ্রেফতার করে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন