স্কুলে গুলি মৃত ৯, আহত ২০
সাশ্রয় নিউজ : কে জানতো যে আজকেই স্কুলে তাঁদের শেষদিন। জানলে হয়ত ওরা কেউই উপস্থিত থাকত না।
হঠাৎ-ই ক্ষুদে পড়ুয়াদের উপর হামলা চালালো বন্ধুকবাজ। ২০ জন আহত এবং ৯ জন নিহত হয়েছে ওই বন্ধুকবাজের হাতে এলোপাথাড়ি চালানো বন্দুকের গুলিতে। নিহতদের মধ্যে ২ জন রক্ষী দুই জন শিক্ষক ও ৫ জন ছাত্র ছিল বলে জানা যায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাশিয়ার উডমূর্তিয়া অঞ্চলে। উদমূর্তিয়া গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ এক ভিডিও বিবৃতে বলেছেন, ওই বন্ধুকবাজ কে তা এখনও জানা যায়নি। তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।




