Maldah incident : গত কাল থেকে ড্রেনে শিশু, উদ্ধার হয়নি ছোট্ট সিদ্দিকা

SHARE:

গত কাল থেকে ড্রেনে শিশু, উদ্ধার হয়নি ছোট্ট সিদ্দিকা 

সাশ্রয় নিউজ : অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে ড্রেনে পড়ে গেল একটি ৬ বছরের শিশু। এই ঘটনায় ফের হেডলাইনে মালদহ। নর্দমার ঢাকনা খোলা ছিল বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা এই ঘটনায় পঞ্চায়েতের দিকে আঙুল তুলেছেন। 

 

কী হয়েছিল আসলে?

তখন দুপুরবেলা। বৃষ্টি পড়ছিল। কিন্তু গতকাল রবিবারের দুপুর মানিক চকের শ্যামপুর গ্রামের মানুষের কাছে সুখের হল না। ছোট্ট সিদ্দিকা। বন্ধুদের সঙ্গে করছিল খেলা করছিল। আর খেলা করতে করতেই রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় ছোট্ট শিশুটি। ড্রেনের স্লাব খোলা ছিল, নজরে ছিল না ছোট্ট মেয়েটির। পড়ে যাওয়ার পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি গতকাল থেকে। 

    স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজ শুরু করলেও সফল হয়নি। পরে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা উদ্ধার কাজে হাত লাগালেও গতকাল পর্যন্ত কোনও খোঁজ মেলেনি শিশুটির। আজ সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়েছে। 

মালদহ জেলার মানিকচক। মানিকচকের শ্যামপুর গ্রামের ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উৎকণ্ঠায় প্রহর গুনছে পরিবার ও স্থানীয়রা। কান্নায় ভেঙে পড়েছেন সিদ্দিকার মা-বাবা ও পরিবারের সদস্যরা। এলাকার মানুষের চোখেও জল। শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্রীর ড্রেনে পড়ে যাওয়ার চাঞ্চল্যকর  ঘটনা নাড়িয়ে দিয়েছে মালদহ সহ সমস্ত রাজ্যবাসীকে। শ্যামপুরের এক বাসিন্দার মন্তব্য, এমন ঘটনা সচারচর শহরে ঘটে দেখেছি। ম্যানহলে শিশু পড়ে গিয়েছে। কিন্তু আমাদের এখানেই এমন ঘটনার মুখোমুখি হব ভাবিনি কখনও। অনেকদিন ধরেই খোলা অবস্থায় পড়ে আছে ড্রেনটি। পঞ্চায়েতের নজর নেই সেই দিকে। 

    পঞ্চায়েতের মেম্বার ও প্রধানকে এই ঘটনার জন্যে দায়ি করেছেন সিদ্দিকার বাবা সেখ গিয়াসুদ্দিন ও তাঁর মা। কারণ এই ড্রেনের দিকে তাঁরা নজরই দেননি। 

    শ্যামপুর গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার মানুষ জড়ো হয়েছে ঘটনাস্থলে। উদ্ধার কাজ চলছে! কিন্তু কখন উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরে আসবে মিষ্টি মেয়েটি? অপেক্ষায় প্রহর গুনছেন সকলেই।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন