Mahendar sing Dhani and Rituparna/ ঋতুর সঙ্গে মহেন্দ্র সিং ধোনি : হাইরে কলিকাল

SHARE:

ঋতুর সঙ্গে মহেন্দ্র সিং ধোনি : হাইরে কলিকাল

সাশ্রয় নিউজ ব্যুরো : একজন দু দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার নরম গরম মসলাদার নায়িকা,  অন্য দিকে ভারতের হয়ে ক্রিকেট দুনিয়ার দ্বিতীয় তম বিশ্ব জয়ের নায়ক একি করলেন!
সোশ্যাল মিডিয়ার তাজা খবর বলে ছুটছে মোবাইলে মোবাইলে। এই রগরগে খবর কার না জানতে ইচ্ছে করে বলুন তো।  তবে প্রথম ধোনির সঙ্গে একটি ফটো শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এরপরই চর্চার গুরুত্ব বেড়ে যায় গ্ল্যামার দুনিয়ায়।
ঋতু ও ধোনি ফ্যানেদের চমক দেখা গেল এই সেলেব দের নিয়ে। আসলে দুই তারকা একসঙ্গে একটি ব্র্যান্ড প্রোমশনে রাজস্থানের জয়পুরের ইভেন্টে অংশগ্রহণ করেন। আসলে সেই ব্র্যান্ডের মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত ও মহেন্দ্র সিং ধোনি দু’জনেই। বিজ্ঞাপনে দেখা যাবে তাঁদের উজ্জ্বল কাজ। অপেক্ষায় রইল বাংলা সহ ভারতবর্ষ। বলাই বাহুল্য যে, তারই সুবাদে নায়িকা বিশ্ব জয়ের নায়কের পোজ দেওয়া সেলফি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে বসে চা পান সঙ্গে কথপকোথন । গোপনে থাকল রঙমোহলের ভাষা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন