ট্রেন নেই, যাত্রী ভোগান্তি অব্যাহত

SHARE:

ট্রেন নেই, যাত্রী ভোগান্তি অব্যাহত

সাশ্রয় নিউজ : বন্ধ ট্রেন। ভোগান্তি যাত্রীদের। ইতিমধ্যে, দক্ষিণ-পূর্ব রেলের বহু প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। ধানবাদ ও রাঁচী অভিমুখে যাওয়া বাতিল ট্রেনগুলির জন্যে অগুনতি রেলযাত্রী সমস্যার মুখোমুখি হয়েছেন। ব্যবসায় টান পড়েছে, ট্রেনের নিত্য দিন-আনা দিন খাওয়া হকারদের। অনেক ট্রেনের গতিপথ বদলে দেয়ার পাশাপাশি ছোট করে দেওয়া হয়েছে কিছু ট্রেনের যাত্রা পথ। ছোট হয়েছে সাঁতরাগাছি ও ঝাড়্গ্রামগামী কিছু মেমু স্পেশাল। আপ ও ডাউন হাওড়া ঘাটশিলা এক্সপ্রেস শুক্রবার বাতিল বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলসুত্রে। শুধু তাই নয়, দক্ষিণ-পূর্ব রেল শাখার প্রায় ২৫ টি ট্রেন বাতিল। উল্লেখ্য, চলবে না আপ ও ডাউন চক্রধরপুর-টাটা নগর-চক্রধরপুর স্পেশাল, ডাউন হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া-বড়বিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের মতন ২৫ টি ট্রেন।
কেন এই ট্রেন বাতিল? গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে কুড়মালি আন্দোলন। এই আন্দোলন ইতিমধ্যে ৪র্থ দিনে পড়ল। আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করে ওঁদের আন্দোলন প্রদর্শন করছেন। তপশিলি জনজাতি ভুক্ত করার দাবি নিয়ে পথে নেমেছেন, কুড়মি সম্প্রদায়ভুক্ত আন্দোলনকারীরা। জায়গায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন ওঁরা। বিক্ষোভের জেরে বন্ধ ন্যাশনাল হাইওয়ে, রেলপথ। ‘ছোটনাগপুর কুড়মি মাহাতো সম্প্রদায় ‘ এই বিক্ষোভ আন্দোলন করছেন।
কেবল তাই না, সংবিধানের ৮ম তফসিলে কুড়মালি ভাষার স্থানের দাবিও রয়েছে তাঁদের। এই আন্দোলনের রেশ পড়ে উত্তর দিনাজপুর, মালদহ জেলাতেও। এইসব জেলায় অবরুদ্ধ হয় রাস্তা ও রেল। ভোগান্তির শিকার হয়, বহু মানুষ। অসুস্থ মানুষরা রেল পথ ও সড়ক পথে চিকিৎসার জন্যে কলকাতা আসতে ভোগান্তি পোহান। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আয়েশা রাণির জানিয়েছেন, বার বার কুড়মি প্রতিনিধিদের সঙ্গে মিটিং চলছে। তিনি আরও জানান, তাঁদের দাবি রাজ্যের কাছে পাঠানো হবে। আন্দোলন তুলে নেওয়ার জন্যে অনুরোধ হয়েছে। জেলা প্রশাসনের এমনতর আশ্বাসেও আন্দোলন থেকে অনড় তাঁরা। কুড়মি সম্প্রদায়ের নেতা অশোক মাহাতো আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন