FIFA World Cup 2026 Quarter Final Fixtures | কোয়ার্টার ফাইনালে মেসি বনাম জাকা! ২০১৪-র স্মৃতি উসকে বিশ্বকাপ ২০২৬-এ জমে উঠল শেষ আটের মহারণ

SHARE:

সাশ্রয় নিউজ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উত্তাপ এখন চূড়ান্ত পর্যায়ে। গ্রুপ পর্ব থেকে শুরু করে রাউন্ড অফ ৩২ ও শেষ ষোলো পেরিয়ে এখন পৌঁছে গেছে শেষ আটের লড়াইয়ে। ফুটবলপ্রেমীদের নজর এখন কোয়ার্টার ফাইনালের দিকে, যেখানে প্রতিটি ম্যাচই হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) -এর এই পর্যায়ে এসে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে আর্জেন্টিনা (Argentina) বনাম সুইজারল্যান্ড (Switzerland) ম্যাচ, সেখানে আবার মুখোমুখি হতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi) ও গ্র্যানিট জাকা (Granit Xhaka)। মঙ্গলবার আর্জেন্টিনা মিশর (Egypt)-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নেয়। এরপর থেকেই প্রশ্ন উঠছিল, মেসিদের সামনে কারা প্রতিপক্ষ হতে চলেছে। সেই জল্পনার অবসান হয় সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (Colombia) ম্যাচের পর। টানটান উত্তেজনার লড়াইয়ে টাইব্রেকারে জয় পায় সুইজারল্যান্ড, ফলে তারাই এখন আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : Mbappe leadership controversy | এমবাপে কি ‘সর্বেসর্বা’? সমালোচনার জবাবে অধিনায়ককে ঢাল করে দাঁড়ালেন কোচ দিদিয়ের দেশঁ, ফ্রান্স শিবিরে উত্তাপ চরমে

এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করেছে। ২০১৪ সালের বিশ্বকাপে এই দুই দল শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ১১৮ মিনিটে অ্যাঞ্জেল দি মারিয়া (Angel Di Maria)-এর গোলে জয় পায় আর্জেন্টিনা। সেই জয়ের সুবাদে তারা এগিয়ে যায়, যদিও শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি। এবার আবার ১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে এই দুই দলের মুখোমুখি হওয়া উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচী ইতিমধ্যেই সামনে এসেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মরক্কো (Morocco) ও ফ্রান্স (France), ১০ জুলাই গভীর রাতে। দ্বিতীয় ম্যাচে ১১ জুলাই স্পেন (Spain) খেলবে বেলজিয়াম (Belgium) -এর বিরুদ্ধে। এরপর ১২ জুলাই ইংল্যান্ড (England) -এর সামনে থাকবে নরওয়ে (Norway) -এর চ্যালেঞ্জ। একই দিনে সকালে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচ।

শেষ আটে ওঠা দলগুলির তালিকা দেখলে বোঝা যাচ্ছে, ইউরোপীয় দলগুলির আধিপত্য কতটা শক্তিশালী। আটটি দলের মধ্যে ছয়টি ইউরোপের। বাকি দুটি জায়গা দখল করেছে আফ্রিকার মরক্কো ও দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা। এই পরিসংখ্যানই দেখাচ্ছে, ইউরোপীয় ফুটবল কতটা প্রভাব বিস্তার করেছে বিশ্বমঞ্চে। এই বিশ্বকাপ শুধু বড় দলগুলির দাপটেই সীমাবদ্ধ থাকেনি। একাধিক তথাকথিত ছোট দল নিজেদের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছে। কেপ ভার্দে (Cape Verde), প্যারাগুয়ে (Paraguay), নরওয়ে (Norway), কানাডার (Canada) মতো দলগুলি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জায়গা তৈরি করেছে। প্রথম ম্যাচেই পর্তুগালকে (Portugal) আটকে দিয়েছিল ডি আর কঙ্গো (DR Congo)। আবার আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ ভার্দের প্রত্যাবর্তন অনেকের নজর কেড়েছে।

গোলের দৌড়েও উত্তেজনা কম নয়। গোল্ডেন বুটের দৌড়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন লিয়োনেল মেসি, তাঁর ঝুলিতে রয়েছে ৮টি গোল। তাঁর ঠিক পিছনে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) এবং নরওয়ের আর্লিং হাল্যান্ড (Erling Haaland), দু’জনেরই গোল সংখ্যা ৭। ইংল্যান্ডের হ্যারি কেন (Harry Kane) ৬টি গোল করে তালিকায় রয়েছেন। ফুটবল বিশ্লেষকদের মতে, কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোই নির্ধারণ করবে কোন দল ট্রফির আরও কাছে পৌঁছবে। বিশেষ করে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচে নজর থাকবে মেসির পারফরম্যান্সের উপর। সমর্থকদের দাবি, ‘এই ম্যাচে মেসির অভিজ্ঞতা বড় ভূমিকা নিতে পারে’। অন্যদিকে সুইজারল্যান্ডও আত্মবিশ্বাসে ভরপুর, টাইব্রেকারে জয়ের পর তাদের মনোবল অনেকটাই বেড়েছে।

বিশ্বকাপের এই পর্যায়ে এসে প্রতিটি দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই প্রতিটি ম্যাচই হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমর্থকদের চোখ এখন ১০ জুলাই থেকে শুরু হওয়া কোয়ার্টার ফাইনালের দিকে। বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস তৈরি হওয়ার অপেক্ষা। কে যাবে সেমিফাইনালে, আর কে ছিটকে যাবে, সেই উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই। তবে আপাতত মেসি বনাম জাকার লড়াই নিয়েই ফুটবল দুনিয়ায় তুঙ্গে উত্তেজনা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : France FIFA appeal, Mbappe news World Cup | ওলিসের হলুদ কার্ড ঘিরে বিতর্ক, ফিফার দ্বারস্থ এমবাপে, সেমিফাইনালের আগে বড় পদক্ষেপ ফ্রান্সের

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন