Samantha Ruth Prabhu Pregnancy Rumors | সামান্থার মাতৃত্ব ঘিরে জল্পনা 

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বিনোদন জগৎ সরগরম। একদিকে দক্ষিণী তারকা সমান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu) ঘিরে মাতৃত্বের জল্পনা। সম্প্রতি শোনা যাচ্ছে, সমান্থা রুথ প্রভু নাকি মা হতে চলেছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রী বা তাঁর স্বামী রাজ নিডিমুরু (Raj Nidimoru) সরাসরি কোনও ঘোষণা করেননি। তবুও তাঁদের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে, ‘তাঁরা তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।’ একটি অনুষ্ঠানে সমান্থার উপস্থিতি ঘিরেই এই জল্পনার সূত্রপাত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : Samantha comeback, Samantha personal life | বড় তারকা হওয়ার দৌড়েই হারাচ্ছিলেন শান্তি, অকপটে সামান্থা রুথ প্রভু

এই ব্যক্তিগত সুখবরের জল্পনার মাঝেই সাফল্যের মুখ দেখেছে সমান্থার নতুন ছবি ‘মা ইনতি বঙ্গারাম’ (Maa Inti Bangaram)। ছবিটির চিত্রনাট্য লিখেছেন তাঁর স্বামী রাজ নিডিমুরু, পাশাপাশি প্রযোজনার দায়িত্বও সামলেছেন দু’জনে মিলে। ফলে এই প্রজেক্ট তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ নিডিমুরু সমান্থার কাজ ও ব্যক্তিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, ‘সমান্থার কেরিয়ারের শুরুর দিকের অনেক কাজ আমি দেখিনি, কিন্তু বহু বছর ধরে ও যে ভালোবাসা পেয়েছে, সে সম্পর্কে আমি অবগত।’ রাজের মতে, সমান্থা একজন পরিশ্রমী এবং নিজের যোগ্যতায় উঠে আসা শিল্পী। তিনি আরও বলেন, ‘একটা বয়সের পরে অভিনেতাদের জন্য চরিত্রের সীমাবদ্ধতা তৈরি হয়, কিন্তু দীর্ঘ সময় ধরে টিকে থাকতে গেলে অভিনয়ের দক্ষতাই আসল।’ সমান্থা নাকি সেই কারণেই নিজেকে প্রতিনিয়ত বদলানোর চেষ্টা করেন। রাজের কথায়, ‘ও সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করে এবং দৃশ্যগুলোকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে চায়।’ শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রাজ জানান, সমান্থা অনেক সময় নিজের অভিনয় নিয়ে গভীর ভাবে ভাবনা-চিন্তা করেন। তিনি বলেন, ‘কোনও দৃশ্য ওর পছন্দ না হলে আমরা একসঙ্গে আলোচনা করি। তবে বেশির ভাগ সময়েই ও মানসিক ভাবে প্রস্তুত থাকে। প্রথম শটেই এমন কিছু করে, যা আলাদা।’ এই কথাগুলি থেকেই বোঝা যায়, তাঁদের পেশাগত বোঝাপড়া যথেষ্ট মজবুত।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Samantha Ruth Prabhu, Raj Nidimoru | মুম্বইয়ে প্রেম, তবু অশান্তি! রাজের প্রাক্তন স্ত্রীর ইঙ্গিতপূর্ণ বার্তায় ফের আলোচনায় সামান্থা

Sasraya News
Author: Sasraya News