Shah Rukh Khan struggle story, SRK childhood journey | ‘শিঙাড়া বিক্রি থেকে বলিউডের বাদশা’! শাহরুখ খানের লড়াইয়ের অজানা গল্প, ১০ বছর বয়সেই শুরু রোজগার

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা: তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার আকাশে একচ্ছত্র আধিপত্য শাহরুখ খান (Shah Rukh Khan) -এর। বলিউড (Bollywood) -এর ‘কিং খান’ নামে পরিচিত এই তারকার জীবনের শুরুটা কিন্তু একেবারেই অন্যরকম। নেই কোনও ফিল্মি পরিবার, নেই প্রভাবশালী পটভূমি। কিন্তু ছোটবেলায় জীবনের বাস্তব লড়াইয়ের মধ্যে দিয়েই তিনি বড় হয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা পঙ্কজ কাপূর (Pankaj Kapur) শাহরুখকে নিয়ে এমন একটি তথ্য সামনে আনেন, যা আবারও আলোচনায় এনে দিয়েছে তাঁর সংগ্রামের দিনগুলিকে। পঙ্কজ কাপূরের কথায়, ‘শাহরুখ খুব ছোট বয়স থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিল। প্রায় ১০ বছর বয়স থেকেই ও এনএসডি-তে শিঙাড়া বিক্রি করত।’ এই তথ্য শুনে অনেকেই অবাক হলেও, শাহরুখের জীবনের সঙ্গে পরিচিতদের কাছে এটি নতুন নয়। কারণ, তাঁর শৈশব জুড়েই ছিল কাজের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের শিক্ষা।

আরও পড়ুন : Shah Rukh Khan controversy, Abhinav Kashyap statement | ‘আমি মুখ খুললে পরিবার ভেঙে যাবে…’ শাহরুখ খানকে নিয়ে বিস্ফোরক দাবি ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপের!

আরও পড়ুন : Shah Rukh Khan Priyanka Chopra Similarities | একই মুদ্রার দুই পিঠ? প্রযোজকের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় : শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার মিল কোথায়

দিল্লির (Delhi) একটি সাধারণ পরিবারে জন্ম শাহরুখের। তাঁর বাবা মীর তাজ় মহম্মদ খান (Meer Taj Mohammed Khan) ছিলেন একজন ব্যবসায়ী। সফদরজঙ্গ (Safdarjung) এলাকায় তাঁদের ‘খাতির’ (Khatir) নামে একটি রেস্তোরাঁ ছিল। এই রেস্তোরাঁ থেকেই পরিবারের প্রধান আয় হত। বাবার মৃত্যুর পর দীর্ঘদিন সেই ব্যবসার দায়িত্ব সামলান শাহরুখের মা লতিফ ফাতিমা (Lateef Fatima)। ছোটবেলা থেকেই সংসারের এই বাস্তব চিত্র খুব কাছ থেকে দেখেছেন শাহরুখ। শুধু রেস্তোরাঁ নয়, তাঁদের পরিবারের সঙ্গে যুক্ত ছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা (National School of Drama)-এর ক্যান্টিন ব্যবসাও। সেই সূত্রেই ছোট থেকেই এনএসডি-তে যাতায়াত ছিল শাহরুখের। দিনের একাংশ কাটত সেখানেই। স্কুল থেকে ফিরে প্রায় দু’ঘণ্টা সময় হাতে পেতেন তিনি। সেই সময় তিনি বোনের জন্য অপেক্ষা করতেন এনএসডি-র চত্বরে বসে। আর সেই অপেক্ষার সময়টুকুই কাজে লাগাতেন শিঙাড়া বিক্রি করে।

শাহরুখ নিজেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি খুব ছোটবেলায় এনএসডি-তে সময় কাটাতাম। ওখানকার ছাত্রদের কাছে শিঙাড়া নিয়ে যেতাম। তখন বুঝতাম না, কিন্তু ওখানেই আমার অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়।’ এই অভিজ্ঞতাই তাঁর ভবিষ্যতের পথ তৈরিতে বড় ভূমিকা নেয়। পঙ্কজ কাপূর জানান, ১৯৯৫ সালে ‘রাম জানে’ (Ram Jaane) ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করার সময় তিনি বুঝতেই পারেননি যে এই অভিনেতাই সেই ছোট ছেলে, যে একসময় এনএসডি-তে শিঙাড়া বিক্রি করত। তিনি বলেন, ‘অনেক বছর পরে বুঝতে পারি, যে ছেলেটাকে ছোটবেলায় দেখেছি, সে-ই আজকের শাহরুখ খান।’ পঙ্কজ নিজে ১৯৭৬ সালের এনএসডি ব্যাচের ছাত্র। তাঁর সঙ্গে একই সময়ে ছিলেন নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah) -এর মতো অভিনেতারাও। সেই সময় থেকেই এনএসডি ছিল অভিনয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই পরিবেশে বড় হওয়ায় শাহরুখের অভিনয়ের প্রতি আকর্ষণ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। তিনি দেশের সেরা অভিনেতাদের কাছাকাছি থেকে তাঁদের কাজ দেখার সুযোগ পেয়েছেন।

শাহরুখের জীবনের এই পর্ব প্রমাণ করে, তাঁর সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি। থিয়েটার থেকে শুরু করে টেলিভিশন, তারপর বড়পর্দা ধাপে ধাপে এগিয়েছেন তিনি। ‘ফৌজি’ (Fauji) ও ‘সার্কাস’ (Circus)-এর মতো ধারাবাহিক দিয়ে তাঁর অভিনয়জীবনের শুরু। এরপর ‘দিওয়ানা’ (Deewana) ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তাঁর ছবির মুক্তি মানেই উৎসবের আবহ। কোটি কোটি ভক্তের কাছে তিনি শুধু অভিনেতা নন, এক আবেগ। কিন্তু সেই সাফল্যের পিছনে লুকিয়ে রয়েছে শৈশবের সংগ্রামের গল্প, যা অনেকের অজানা। শাহরুখের জীবনের এই অভিজ্ঞতা আরও একটি দিক তুলে ধরে, ছোটবেলা থেকেই দায়িত্ব নেওয়ার মানসিকতা। পরিবারের আর্থিক পরিস্থিতি সামলাতে সাহায্য করার পাশাপাশি নিজের স্বপ্নকেও ধরে রেখেছিলেন তিনি। শিঙাড়া বিক্রি করার মতো সাধারণ কাজ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচয় তৈরি করা, এই যাত্রাপথ নিঃসন্দেহে বিরল।

আজকের দিনে যখন নতুন প্রজন্ম দ্রুত সাফল্য চায়, তখন শাহরুখ খানের গল্প মনে করিয়ে দেয়, পথটা সহজ নয়। ছোট ছোট অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং ধৈর্য এই সব কিছুর সমন্বয়েই তৈরি হয় বড় সাফল্য। বলিউডের ‘বাদশা’ হওয়ার আগে তিনি ছিলেন এক সাধারণ ছেলে, যে নিজের পরিবারের পাশে দাঁড়াতে ছোট বয়সেই কাজ শুরু করেছিল। সেই গল্পই আজ নতুন করে সামনে এনে দিলেন পঙ্কজ কপূর। আর সেই গল্পই আবারও প্রমাণ করল—সাফল্যের পিছনে থাকে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan Gauri Spratt ring | দামি আংটি উপহার, প্রেমে নতুন ইনিংস? আমির খান ও গৌরী স্প্র্যাটকে ঘিরে জোর জল্পনা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন