মোফাক হোসেন, সুতি: সুতি বিধানসভা কেন্দ্রে সমস্ত ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় -এর স্নেহধন্য দুই বারের বিধায়ক ঈমানী বিশ্বাসের সমর্থনে এক জমজমাট নির্বাচনী সভার আয়োজন করা হয়। প্রচণ্ড গরম ও কাঠফাটা রোদ উপেক্ষা করেও সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের ইমাম-মুয়াজ্জিনদের ব্যাপক উপস্থিতি সভাটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।
সভায় উপস্থিত জনসমাগম থেকেই স্পষ্ট হয়ে ওঠে যে, প্রার্থী ঈমানী বিশ্বাসের প্রতি মানুষের সমর্থন কতটা দৃঢ়। রাজনৈতিক মহলের মতে, এই উপস্থিতি ভবিষ্যৎ নির্বাচনের ফলাফল নিয়ে যথেষ্ট ইঙ্গিতবাহী।
সভায় উপস্থিত ছিলেন দুই বারের জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, দুই বারের বিধায়ক,লড়াকু নেতা ঈমানী বিশ্বাস, ওবায়দুর রহমান (সিটু), মাওলানা মহসিন সাহেব, মাসুদ রানা (ব্লক সভাপতি, সুতি-২), মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম (মাইনরিটি সেলের ব্লক সভাপতি, সুতি-২), বাদিরুল ইসলাম, বারিউল ইসলাম (জেলা সভাপতি, জঙ্গিপুর সাংগঠনিক) এবং মহিলা নেত্রী হালিমা বিবি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
সভায় অংশগ্রহণকারী বহু সাধারণ মানুষ সংবাদমাধ্যমের সামনে জানান, গত কয়েক বছরে ঈমানী বিশ্বাস এলাকার প্রতিটি পাড়া, অলিগলি ও রাস্তাঘাটের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। পাশাপাশি এলাকায় আলোকসজ্জার ব্যবস্থাও উন্নত হয়েছে, যার ফলে গ্রামটি ধীরে ধীরে এক প্রকার “গ্রাম্য শহর”-এ রূপান্তরিত হয়েছে বলে তাঁদের দাবি।
স্থানীয়দের বক্তব্য, উন্নয়নের পাশাপাশি ঈমানী বিশ্বাসের বিনয়ী আচরণ ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তাঁদের মতে, “এমন নেতা বা বিধায়ক ভবিষ্যতে পাওয়া কঠিন। তাই আমরা তৃণমূল মনোনীত প্রার্থী ঈমানী বিশ্বাসের পাশেই রয়েছি এবং তাঁর জয় নিয়ে আশাবাদী।” সমগ্র সভা ঘিরে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Mamata Banerjee, West Bengal Election 2026 | মালদহে উত্তেজনার প্রেক্ষিতে কংগ্রেসকে নিশানা মমতার




