Malaika Arora relationship, Sourabh Bedi viral video | আবার প্রেমে মালাইকা আরোরা? রোমে হর্ষ মেহতার পর এবার সোরাব বেদীর সঙ্গে ভাইরাল ভিডিও, গুঞ্জনে মুখ খুললেন স্প্লিটসভিলা তারকা

SHARE:

মালাইকা আরোরাকে ঘিরে ফের প্রেমের গুঞ্জন। ভাইরাল ভিডিওতে সোরাব বেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়ার পর জল্পনা তুঙ্গে। বিষয়টি নিয়ে মুখ খুললেন সোরাব নিজেই। Bollywood star Malaika Arora sparks fresh relationship rumours after a viral video with Sourabh Bedi. The Splitsvilla fame actor finally responds to the speculation.

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউড অভিনেত্রী ও মডেল মাকাইকা আরোরাকে (Malaika Arora) ঘিরে ফের শুরু হয়েছে নতুন সম্পর্কের জল্পনা। কিছুদিন আগেই সমাজমাধ্যমে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে ইতালির বিখ্যাত Trevi Fountain -এর সামনে একজন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবি ঘিরে দাবি উঠেছিল, ভালবাসা দিবসে নাকি নতুন সঙ্গী হর্ষ মেহতার সঙ্গে তিনি রোমে সময় কাটাচ্ছিলেন। কিন্তু সেই বিতর্ক থামতে না থামতেই আবার নতুন করে আলোচনায় উঠে এল মালাইকার নাম। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে নাইট ক্লাবের আয়নার সামনে এক পুরুষের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে মালাইকাকে। ভিডিওতে দেখা যায়, সেই ব্যক্তি পিছন থেকে মালাইকাকে জড়িয়ে ধরছেন। তবে তিনি হর্ষ নন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন, তবে কী আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী? ভাইরাল হওয়া ভিডিওতে মালাইকার সঙ্গে দেখা গিয়েছে সোরাব বেদীকে (Sourabh Bedi)। সৌরভ একটি জনপ্রিয় রিয়্যালিটি শো-এর মাধ্যমে পরিচিতি পান। এছাড়াও তাঁকে টেলিভিশনের ধারাবাহিক Chaand Jalne Laga-তে অভিনয় করতে দেখা গিয়েছে। ভিডিও সামনে আসার পর থেকেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে নানা জল্পনা। অনেকেই মনে করছেন, মালাইকা ও সোরাবের মধ্যে হয়ত বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। কারণ ভিডিওতে তাঁদের ঘনিষ্ঠ ভঙ্গি নজর এড়ায়নি কারও। যদিও এই গুঞ্জন নিয়ে এতদিন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি কেউই। কিন্তু, অবশেষে মুখ খুললেন সোরাব বেদী। তিনি স্পষ্ট জানিয়েছেন, মালাইকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে আলোচনা চলছে তা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। তাঁর কথায়, এই ধরনের গুজব তাঁকে মানসিকভাবে আঘাত করেছে। সোরাব বলেন, ‘আমার মেন্টর Delnaaz Daruwala মালাইকার খুব ভাল বন্ধু। তাঁর মাধ্যমেই একটি পার্টিতে মালাইকার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব শুরু।’

মালাইকা আরোরাকে ঘিরে ফের প্রেমের গুঞ্জন। ভাইরাল ভিডিওতে সোরাব বেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়ার পর জল্পনা তুঙ্গে। বিষয়টি নিয়ে মুখ খুললেন সোরাব নিজেই।Bollywood star Malaika Arora sparks fresh relationship rumours after a viral video with Sourabh Bedi. The Splitsvilla fame actor finally responds to the speculation.
মালাইকা আরোরা ও সোরাব বেদী। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Arjun Kapoor mother birthday post, Malaika Arora reaction | মায়ের জন্মদিনে অর্জুন কাপুরের আবেগঘন স্বীকারোক্তি, পোস্ট দেখেই যে প্রতিক্রিয়া দিলেন মালাইকা

আরও পড়ুন : মোবাইল রিচার্জের দাম ঊর্ধ্বমুখী: ভারতে বাড়ছে ডিজিটাল খরচের চাপ, বিপাকে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার

তিনি আরও জানান, মালাইকার সঙ্গে তাঁর বন্ধুত্ব নতুন নয়। এর আগেও তাঁদের একসঙ্গে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। তবে তখন মানুষ তাঁকে খুব একটা চিনতেন না। এখন তিনি কিছুটা পরিচিত হওয়ায় সেই পুরনো বন্ধুত্বকেও ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সোরাবের কথায়, ‘এর আগেও মালাইকার সঙ্গে আমার ছবি ছিল। তখন মানুষ আমাকে চিনত না। এখন মানুষ চিনতে পারছে। তাই যেভাবে পুরো বিষয়টা সাজানো হচ্ছে, তা সত্যিই আমাকে কষ্ট দিচ্ছে।’ তিনি বলেন, তাঁদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের। এর বাইরে অন্য কোনও সম্পর্ক নেই। সোরাব আরও জানান, ‘আমরা একে অপরের খুব ভাল বন্ধু। আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে। এর বেশি কিছু নয়।’ উল্লেখ্য যে, মালাইকা অরোরা দীর্ঘদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবনের কারণে সংবাদ শিরোনামে থাকেন। কখনও সম্পর্ক, কখনও বিচ্ছেদ। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই নেটদুনিয়ায় আগ্রহ কম নয়। ফলে তাঁর সঙ্গে কোনও নতুন ব্যক্তিকে দেখা গেলেই শুরু হয়ে যায় নানা জল্পনা। এই ঘটনার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর কয়েক সেকেন্ডের দৃশ্য থেকেই নানা গল্প তৈরি হয়েছে। তবে সোরাবের বক্তব্য অনুযায়ী, বাস্তবে বিষয়টি শুধুই বন্ধুত্বের সম্পর্ক।

মালাইকা আরোরাকে ঘিরে ফের প্রেমের গুঞ্জন। ভাইরাল ভিডিওতে সোরাব বেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়ার পর জল্পনা তুঙ্গে। বিষয়টি নিয়ে মুখ খুললেন সোরাব নিজেই।Bollywood star Malaika Arora sparks fresh relationship rumours after a viral video with Sourabh Bedi. The Splitsvilla fame actor finally responds to the speculation.
মালাইকা আরোরা ও সোরাব বেদী। ছবি : সংগৃহীত

এদিকে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মালাইকা আরোরা। ফলে গুঞ্জন পুরোপুরি থামেনি। তবে সোরাবের বক্তব্যের পর অনেকেই মনে করছেন, বিষয়টি হয়তো বাড়াবাড়ি করে দেখা হচ্ছে। বলিউডে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা নতুন কিছু নয়। বিশেষ করে জনপ্রিয় তারকাদের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের যুগে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। মালাইকার ক্ষেত্রেও এবার ঠিক সেই ঘটনাই ঘটেছে বলে মনে করছেন বিনোদন দুনিয়ার পর্যবেক্ষকরা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Harsh Mehta Malaika relationship | ট্রেভি ফাউন্টেন সাক্ষী, নতুন সঙ্গীকে নিয়ে চর্চায় মালাইকা আরোরা

Sasraya News
Author: Sasraya News