RCB Women Final qualification, Smriti Mandhana WPL | মান্ধানার ব্যাটে-বলে দাপট, ইউপি-কে হারিয়ে মহিলা আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : পরপর দু’টি ম্যাচে হারের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru- RCB)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জ়কে (UP Warriorz) হারিয়ে মহিলা আইপিএল (Women’s IPL)-এর ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দল। একটি ম্যাচ আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করল বেঙ্গালুরু, অন্য দিকে হারের পরেও অঙ্কের জোরে কোনও রকমে প্লে-অফের দৌড়ে টিকে রইল অভিষেক নায়ারের (Abhishek Nayar) ইউপি। এই ম্যাচে বেঙ্গালুরুর জয়ের নেপথ্যে ছিলেন দুই তারকা গ্রেস হ্যারিস (Grace Harris) ও স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ঝোড়ো অর্ধশতরান করে ম্যাচ একাই ইউপি-র হাত থেকে ছিনিয়ে নেন হ্যারিস। অধিনায়ক স্মৃতি মান্ধানা আবার নিজের চেনা ছন্দে দায়িত্বশীল ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন : Rohit Sharma, ODI future | এক দিনের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই অধিনায়কত্বের কঠিন সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি রোহিত শর্মা

প্রথমে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্জ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪৩ রান। লক্ষ্য খুব বড় না হলেও বেঙ্গালুরুর সামনে চ্যালেঞ্জ তৈরি করার মতো পুঁজি ছিল। ইউপি’র শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক। ফিবি লিচফিল্ড (Phoebe Litchfield) চোটের কারণে না থাকায় এই ম্যাচে ওপেন করতে নামেন দীপ্তি শর্মা (Deepti Sharma) ও মেগ ল্যানিং (Meg Lanning)। দু’জনেই শুরুতে বেঙ্গালুরুর বোলারদের উপর চাপ তৈরি করেন। প্রথম আট ওভারে ওপেনিং জুটিতে ওঠে ৭৪ রান। কিন্তু, ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাদিন ডি ক্লার্ক (Nadine de Klerk)। নবম ওভারের প্রথম বলেই ৪১ রানের মাথায় ল্যানিংকে আউট করে ইউপি’কে তিনি প্রথম ধাক্কা দেন। একই ওভারে এমি জোনসকেও (Amy Jones) ফিরিয়ে দেন ডি ক্লার্ক। এই জোড়া আঘাতের পর থেকেই ছন্দ হারাতে থাকে ইউপি। মাঝের ওভারগুলোতে একের পর এক উইকেট পড়তে থাকে। দীপ্তি শর্মা একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালালেও অন্য প্রান্তে কেউই তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত দীপ্তির ব্যাট থেকে আসে ৫৫ রানের ইনিংস। বোলিংয়ে বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে সফল ছিলেন ডি ক্লার্ক। চার ওভারে মাত্র ২২ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। চলতি প্রতিযোগিতায় প্রথমবার বল হাতে নামলেও কার্যকর প্রমাণিত হন গ্রেস হ্যারিস। তিনি তুলে নেন হরলীন দেওল (Harleen Deol) ও ক্লোয়ি ট্রিয়নের (Chloe Tryon) মতো বড় উইকেট। একটি করে উইকেট পান লরেন বেল (Lauren Bell) ও শ্রেয়াঙ্কা পাটিল (Shreyanka Patil)।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরু ঝুঁকি না নিয়ে আগ্রাসী কিন্তু পরিকল্পিত ক্রিকেট খেলে। প্রথম বল থেকেই আক্রমণের সুর বেঁধে দেন গ্রেস হ্যারিস। ইনিংসের শুরুতেই চার হাঁকিয়ে নিজের intent তিনি পরিষ্কার করে দেন। ক্রান্তি গৌড় (Kranti Goud), শিখা পাণ্ডে (Shikha Pandey), পাশাপাশি অভিজ্ঞ সোফি একলেস্টোন (Sophie Ecclestone) কেউই হ্যারিসকে থামাতে পারেননি। সোফি মাত্র ৩৭ বলে ৭৫ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা। হ্যারিস যখন প্যাভিলিয়নে ফেরেন, তখন জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বেঙ্গালুরুর। এরপর দায়িত্ব সামলে নেন অধিনায়ক স্মৃতি মান্ধানা। চাপহীন পরিস্থিতিতে আরও একটি ঝকঝকে অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত ২৭ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন মান্ধানা। আটটি চার ও দু’টি ছক্কার সাহায্যে চার মেরেই ম্যাচ শেষ করেন বেঙ্গালুরুর অধিনায়ক। হাতে তখনও ৪১ বল বাকি। ৮ উইকেটে দাপটের জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাশাপাশি এই জয়ের ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু। আপাতত একটি সপ্তাহ কোনও ম্যাচ নেই মান্ধানাদের। এই সময় তারা লক্ষ্য রাখবে বাকি চার দলের পারফরম্যান্সের দিকে, কারা প্লে-অফে ওঠে, কারা ছিটকে যায়।

অন্য দিকে, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইউপি ওয়ারিয়র্জ় এখনও পুরোপুরি ছিটকে যায়নি। অভিষেক নায়ারের দলের সামনে ক্ষীণ হলেও সুযোগ রয়েছে। যদি গ্রুপের শেষ ম্যাচে গুজরাত মুম্বাইকে বড় ব্যবধানে হারায় এবং একই সঙ্গে ইউপি বড় ব্যবধানে দিল্লিকে হারাতে পারে, তবেই প্লে-অফে ওঠার রাস্তা খুলবে। নচেৎ মহিলা আইপিএলের ব্যর্থতা নিয়েই আইপিএলের ময়দানে নামতে হবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রধান কোচ অভিষেক নায়ারকে। উল্লেখ্য, এই ম্যাচ শুধু একটি জয় বা হার নয়, মহিলা আইপিএলের ফাইনালের ছবি অনেকটাই পরিষ্কার করে দিল। মান্ধানা-হ্যারিস জুটির দাপটে বেঙ্গালুরু এখন নিঃসন্দেহে শিরোপার অন্যতম দাবিদার।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Palash Muchhal controversy | স্মৃতির সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই নতুন বিতর্ক! ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বিদ্ধ পলাশ মুচ্ছল, পাল্টা আইনি হুঁশিয়ারি সঙ্গীতশিল্পীর

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন