খোয়াইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্‌যাপিত ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস, সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত অনুষ্ঠান

SHARE:

সাশ্রয় নিউজ ★ নিজস্ব প্রতিনিধি, আগরতলা : ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে বুধবার দুপুর ১২টা নাগাদ খোয়াই নতুন টাউন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে পূর্ণরাজ্য দিবস উদ্‌যাপন হয়ে ওঠে স্মরণীয়। এই অনুষ্ঠানে উদ্‌বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী (Pinaki Das Chowdhury)। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা (Binoy Debbarma)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক ও সমাহর্তা কার্যালয়ের সহকারী জেলা শাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য (Abhedananda Baidya)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই এসপি অফিসের প্রতিনিধি রঙ্গ দুলাল দেব্বর্মা (Rang Dulal Debbarma), খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেব্বর্মা (Dilip Kumar Debbarma) এবং দশরথ দেব মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ড. পঙ্কজ চক্রবর্তী (Dr. Pankaj Chakraborty)।

আরও পড়ুন : Narendra Modi statement, Nitin Naveen BJP chief | ‘আমি প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু বিজেপিতে আমি একজন কার্যকর্তা, নিতিন নবীনই আমার বস’ : দলের সভাপতির শপথ মঞ্চে সংগঠনের দর্শন স্পষ্ট করলেন মোদী

অনুষ্ঠানের আহ্বায়ক খোয়াই জেলা জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক তন্ময় দেবনাথ (Tanmay Debnath)। অনুষ্ঠানের পৌরহিত্য করেন খোয়াই পুর পরিষদের পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা (Debashish Nath Sharma)। প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের তোড়া ও রিশা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের শুভসূচনা করেন। এই পর্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সম্মিলিতভাবে উদ্‌বোধনী সঙ্গীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানে এক বিশেষ আবহ তৈরি করে।স্বাগত বক্তব্য রাখেন অভেদানন্দ বৈদ্য। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন ড. পঙ্কজ চক্রবর্তী, বিনয় দেব্বর্মা এবং প্রধান অতিথি পিনাকী দাস চৌধুরী। ত্রিপুরার ইতিহাস, পূর্ণরাজ্য অর্জনের গুরুত্ব এবং জনজাতি সমাজের অবদান নিয়ে তাঁদের বক্তব্য উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। অনুষ্ঠানের সভাপতি দেবাশীষ নাথ শর্ম্মা বক্তব্য রাখার মাধ্যমে উদ্‌বোধনী পর্বের সমাপ্তি হয়।

আরও পড়ুন : Narendra Modi, Hardeep Singh Puri | প্রমাণভিত্তিক বিতর্কই গণতন্ত্রের শক্তি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধের শুরু হয় খোয়াই জেলা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আমপুরা হুকুম বদল দল এবং দ্বিতীয় স্থান অর্জন করেন রাম কুমার জমাতিয়া (Ram Kumar Jamatia) ও তাঁর দল। প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী বিশ্ব কুমার দেব্বর্মা (Bishwa Kumar Debbarma) এবং খোয়াই বিদ্যালয় পরিদর্শক প্রবেণ কুমার দেব্বর্মা (Praben Kumar Debbarma)। এরপর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, যেখানে কুইজ মাস্টারের ভূমিকায় ছিলেন বিশিষ্ট শিক্ষক সিদ্ধার্থ ভট্টাচার্য্য (Siddhartha Bhattacharyya)। প্রতিযোগিতাটি ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ সৃষ্টি করে।পরবর্তী পর্যায়ে ‘বর্তমান সময়ে সামাজিক মাধ্যমের গুরুত্ব’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে দীপায়ন দাস (Dipayan Das), অনিশা দেব নাথ (Anisha Deb Nath) এবং অন্বেষা ভট্টাচার্য্য (Anwesha Bhattacharyya)। বিচারকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট শিক্ষক সৌরভ বিশ্বাস (Sourav Biswas) ও সাথী দাস গুপ্ত (Sathi Das Gupta)।

আরও পড়ুন : Swiggy Instamart Orders, 1 Lakh Condom Order | সুইগি ইন্সটামার্টে লাখ টাকার কন্ডোম অর্ডার! চেন্নাই থেকে ২২৮ বার ক্রয়, সঙ্গে তিনটি আইফোনের দারুণ অর্ডারও

অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা (Sour Pratim Sharma)।এই দিন দর্শক-শ্রোতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাঁদের গাইড শিক্ষক, অভিভাবক, প্রশাসনিক আধিকারিক এবং অতিথিদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় খোয়াইয়ে আয়োজিত ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানটি সর্বতোভাবে সফল হয়ে ওঠে।

আরও পড়ুন : Tripura Khwai cricket, TWJA Khwai Committee | খোয়াইয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ: টি-ডব্লিউ-জে-এ খোয়াই বিজয়ী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন