Chitrangada Singh Skin Care Routine | ৫০ ছুঁয়েও তারুণ্যের ঝলক, কোন স্কিন রেজিমেনে নিজেকে ধরে রেখেছেন চিত্রাঙ্গদা সিং? মুখ খুললেন অভিনেত্রী

SHARE:

সম্প্রতি একটি পডকাস্টে এই প্রশ্নই করা হয়েছিল অভিনেত্রীকে। কোনও জটিল স্কিন কেয়ার রুটিন বা দামী কসমেটিকের কথা নয়, বরং নিজের দৈনন্দিন অভ্যাসের কথাই অকপটে ভাগ করে নেন চিত্রাঙ্গদা।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: বলিউডে বয়স কেবল একটি সংখ্যামাত্র, এ কথা বারবার প্রমাণ করেছেন বহু অভিনেত্রী। মলাইকা আরোরা, কাজল, করিশ্মা কপূর, সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই বচ্চন -এর পর সেই তালিকায় নতুন সংযোজন চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)। তিনি আগামী আগস্টে ৫০ পেরিয়ে ত৫১ বছরে পা দেবেন। কিন্তু বয়সের ছাপ তাঁর মুখে, ত্বকে বা শরীরী গঠনে যেন ধরা পড়ে না। চোখের কোণে বলিরেখা নেই, ত্বক টানটান ও উজ্জ্বল, শরীরে অতিরিক্ত মেদবাহুল্যের ছিটেফোঁটাও নেই। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কোন মন্ত্রে নিজেকে এমন ভাবে ধরে রেখেছেন চিত্রাঙ্গদা?

চিত্রাঙ্গদা সিং। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি পডকাস্টে এই প্রশ্নই করা হয়েছিল অভিনেত্রীকে। কোনও জটিল স্কিন কেয়ার রুটিন বা দামী কসমেটিকের কথা নয়, বরং নিজের দৈনন্দিন অভ্যাসের কথাই অকপটে ভাগ করে নেন চিত্রাঙ্গদা। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, দিনের শুরুটা কেমন হচ্ছে, তার প্রভাব শুধু মানসিক স্বাস্থ্যের উপর নয়, সরাসরি পড়ে শরীর ও ত্বকের উপরও। তাই তিনি বিশ্বাস করেন, সকালের রুটিন ঠিক থাকলেই ত্বকের অর্ধেক সমস্যা আপনা থেকেই মিটে যায়।

আরও পড়ুন :Sexual Health | ৪০ পেরলেই যৌন আগ্রহ কমে যাচ্ছে? এই সহজ টোটকাগুলি মেনে চললেই মিলবে পরিপূর্ণ সুখ

চিত্রাঙ্গদা সিং বলেন, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্রথমেই তিনি পান করেন প্রায় এক কফি মগ ভর্তি গরম জল। তাঁর কথায়, ‘ঘুম থেকে উঠে খালি পেটে গরম জল খাওয়া আমার বহু বছরের অভ্যাস’। এই অভ্যাস শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে বলে তিনি মনে করেন। এরপর কিছু ক্ষণ অপেক্ষা করে তিনি খান একটি বিশেষ পানীয়, যাকে তিনি ‘চা’ বললেও তাতে আদতে চা-পাতা থাকে না। এই বিশেষ পানীয়ের প্রস্তুত প্রণালিও জানান অভিনেত্রী। তাঁর কথায়, ‘সারা রাত জিরে আর জোয়ান ভিজিয়ে রাখি। সকালে উঠে সেটা ফুটিয়ে নিই। এরপর তাতে লেবুর রস মিশিয়ে খাই’। চিত্রাঙ্গদার মতে, এই পানীয় তাঁর হজম ক্ষমতা ভাল রাখতে বড় ভূমিকা নেয়। নিয়মিত এই অভ্যাসের ফলে পেট পরিষ্কার থাকে, অম্বল বা গ্যাসের সমস্যা হয় না, যা ত্বকের উপর সরাসরি প্রভাব ফেলে।

আরও পড়ুন : Digital India broadband growth | ভারতের ডিজিটাল বিপ্লব : নভেম্বর ২০২৫-এ ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ছাড়ায় একশো কোটির গণ্ডি

চিত্রাঙ্গদা সিং। ছবি : সংগৃহীত

এরপর প্রাতরাশের আগে ফল খাওয়া তাঁর আর একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। চিত্রাঙ্গদার প্রাক্-প্রাতরাশ মেনু খুবই নির্দিষ্ট, একটি গোটা কিউয়ি এবং এক বাটি পেঁপে। কোনও দিনই এই নিয়মে ছেদ পড়ে না বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুনRakul Preet Singh | তাড়াহুড়োর সময়েও নিখুঁত থাকেন রাকুলপ্রীত সিং, শিখিয়ে দিলেন চটজলদি সাজগোজের মন্ত্র

অভিনেত্রীর বিশ্বাস, এই সহজ অথচ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই তাঁর ভাল ত্বকের মূল চাবিকাঠি। পডকাস্টে চিত্রাঙ্গদা সিং স্পষ্ট করে বলেন, ‘ভাল ত্বকের জন্য সবার আগে পেট আর হজম ক্ষমতাকে ভাল রাখা জরুরি’। তাঁর মতে, বাইরে থেকে যতই স্কিন কেয়ার করা হোক না কেন, ভিতরের স্বাস্থ্যের দিকে নজর না দিলে দীর্ঘ সময়ের জন্য তার সুফল পাওয়া যায় না। তাই তিনি প্রথমেই অন্ত্র ও হজম শক্তিকে সুস্থ রাখার উপর জোর দেন। চিকিৎসক ও পুষ্টিবিদদের একাংশও চিত্রাঙ্গদার এই রুটিনকে কার্যকর বলে মনে করছেন। ঘুম থেকে উঠে খালি পেটে গরম জল খেলে অন্ত্র পরিষ্কার হয়, শরীর আর্দ্র থাকে এবং বিপাক ক্রিয়া সক্রিয় হয়। এর ফলে শুধু ত্বকই নয়, ওজন নিয়ন্ত্রণেও সুবিধা হয়। জিরে ও জোয়ানে থাকা উপাদান হজমে সহায়ক এনজাইমের ক্ষরণ বাড়াতে সাহায্য করে। তার সঙ্গে লেবু যোগ হওয়ায় শরীরে ভিটামিন সি-এর জোগান বাড়ে, যা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

চিত্রাঙ্গদা সিং। ছবি : সংগৃহীত

ফলের ক্ষেত্রেও চিত্রাঙ্গদার পছন্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিউয়িতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন ত্বক টানটান ও মসৃণ রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি কিউয়ি ব্রণ কমাতেও সহায়ক। অন্য দিকে পেঁপেতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রাকৃতিক এনজাইম ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে হওয়া ক্ষতি রোধ করতেও কার্যকর। দেখা যাচ্ছে, চিত্রাঙ্গদা সিংহের সৌন্দর্যের রহস্য কোনও জটিল স্কিন ট্রিটমেন্টে নয়, সহজ, নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে। বয়স যতই বাড়ুক, নিজের শরীরের যত্ন নিতে যে কখনও দেরি হয়ে যায় না, তা আবারও প্রমাণ করলেন এই অভিনেত্রী। তাঁর এই রুটিন অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, বিশেষ করে যাঁরা দামী প্রসাধনী নয়, স্বাভাবিক উপায়ে ত্বকের যত্ন নিতে চান।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুনMalaika Arora interview, Bollywood power couple | বিচ্ছেদের পরেও অটুট সম্মান ও পরিণত বোঝাপড়া, অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মালাইকা

Sasraya News
Author: Sasraya News