Howrah Kamakhya Vande Bharat Sleeper Express | হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস: সময়সূচী, স্টপেজ ও সুবিধা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : হাওড়া (Howrah) থেকে কামাখ্যা (Kamakhya) পর্যন্ত যাত্রী পরিষেবায় বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। খুব শিগগিরই চালু হতে চলেছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Howrah-Kamakhya Vande Bharat Sleeper Express)। এই ট্রেন চালু হলে পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও দ্রুত, স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক হয়ে উঠবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা। চলতি মাসেই এই ট্রেনের উদ্বোধন হওয়ার কথা, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) উদ্বোধন করবেন বলে রেল সূত্রে খবর। যদিও আনুষ্ঠানিক উদ্বোধনের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। রেল মন্ত্রক (Ministry of Railways) জানিয়েছে, সপ্তাহে ছ’দিন চলবে এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে পৌঁছবে কামাখ্যায়। অর্থাৎ, মাত্র ১৪ ঘণ্টায় হাওড়া থেকে কামাখ্যা যাত্রা সম্পন্ন করা সম্ভব হবে। অন্যদিকে, কামাখ্যা থেকে এই ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে পৌঁছবে হাওড়ায়। বর্তমানে হাওড়া-গুয়াহাটি (Guwahati) রুটে যে দূরপাল্লার ট্রেনগুলি চলছে, সেগুলির বেশির ভাগই ১৭ থেকে ২০ ঘণ্টা সময় নেয়। নতুন এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হলে যাত্রীদের অন্তত তিন থেকে ছ’ঘণ্টা সময় সাশ্রয় হবে, যা কর্মব্যস্ত যাত্রীদের জন্য বড় সুবিধা।

আরও পড়ুন : Indian Railways non AC coaches, Amrit Bharat Express trains | সাধারণ যাত্রীদের জন্য স্বস্তি : নন-এসি কোচে রেকর্ড উৎপাদন, ৩০টি অমৃত ভারত ট্রেনে জোরদার সাশ্রয়ী যাত্রা, কীভাবে জেনে নিন

রেলের তরফে প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকা অনুযায়ী, হাওড়া এবং কামাখ্যার মধ্যে মোট ১৩টি স্টেশনে দাঁড়াবে এই সেমি হাইস্পিড ট্রেন। হাওড়া থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ হবে ব্যান্ডেল (Bandel)। এরপর নবদ্বীপ ধাম (Nabadwip Dham), কাটোয়া (Katwa), আজ়িমগঞ্জ (Azimganj), নিউ ফরাক্কা (New Farakka), মালদহ টাউন (Malda Town), আলুয়াবাড়ি রোড (Aluabari Road) হয়ে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) পৌঁছবে ট্রেনটি। সেখান থেকে জলপাইগুড়ি রোড (Jalpaiguri Road), নিউ কোচবিহার (New Cooch Behar), নিউ আলিপুরদুয়ার (New Alipurduar), নিউ বঙ্গাইগাঁও (New Bongaigaon), রঙ্গিয়া (Rangiya) হয়ে শেষ পর্যন্ত কামাখ্যায় পৌঁছবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। কামাখ্যা থেকে হাওড়া ফেরার সময়েও একই রুট অনুসরণ করা হবে। রেলের সূচী অনুযায়ী, কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বুধবার চলবে না, আর হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস পাওয়া যাবে না বৃহস্পতিবার। অর্থাৎ, সপ্তাহে ছ’দিন এই ট্রেনের পরিষেবা মিলবে, যা যাত্রীদের পরিকল্পনা করতে সুবিধা দেবে।

এই ট্রেনের কোচ বিন্যাস এবং অভ্যন্তরীণ সুবিধা নিয়েও ইতিমধ্যেই বিস্তারিত তথ্য সামনে এসেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রেনটিতে মোট ১১টি এসি থ্রি টিয়ার (AC Three Tier), চারটি এসি টু টিয়ার (AC Two Tier) এবং একটি এসি ফার্স্ট ক্লাস (AC First Class) কামরা থাকবে। উল্লেখ্য, প্রায় ৮২৩ জন যাত্রী একসঙ্গে এই ট্রেনে সফর করতে পারবেন। যেহেতু এটি মূলত রাতের যাত্রার জন্য পরিকল্পিত, তাই এখানে চেয়ার কার রাখা হচ্ছে না। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মূলত দূরপাল্লার যাত্রীদের রাতের আরামদায়ক যাত্রাকে লক্ষ্য রেখেই তৈরি।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সম্প্রতি এই ট্রেনের আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। তাঁর কথায়, ‘বিমানের ধাঁচে তৈরি বায়ো ভ্যাকুয়াম টয়লেট, গভীর ওয়াশ বেসিন এবং জলের প্রবাহ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা থাকছে, যাতে যাত্রাপথে পরিচ্ছন্নতা ও স্বাচ্ছন্দ্য বজায় থাকে।’ আধুনিক নকশার পাশাপাশি যাত্রী নিরাপত্তা এবং আরামের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে।

এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম হবে। সেমি হাইস্পিড এই ট্রেন দেশের রেল পরিষেবাকে আরও আধুনিক করার পথে আরেকটি বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে দ্রুত যোগাযোগ বাড়লে ব্যবসা, পর্যটন এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে, রাজনৈতিক দিক থেকেও এই ট্রেন চালুর সময়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চলতি বছরের প্রথমার্ধেই পশ্চিমবঙ্গ (West Bengal) এবং অসমে (Assam) বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই হাওড়া ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারতের স্লিপার সংস্করণ চালুর সিদ্ধান্তকে রাজনৈতিক পর্যবেক্ষকেরা গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রী চাহিদা এবং দীর্ঘদিনের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হলে সময়ই সাশ্রয় হবে না, একইসঙ্গে যাত্রীদের জন্য একটি আধুনিক, আরামদায়ক এবং দ্রুত যাত্রার সুবিধা তৈরি বলেই আশা করা হচ্ছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Ashwini Vaishnaw Vande Bharat | নতুন দিল্লি স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন