শর্মিষ্ঠা সাহা মৈত্র, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: বলিউডের সুপারস্টার সলমন খান (Salman Khan) নামটা শুনলেই ভক্তদের মনে উত্তেজনা ছড়ায়। তাঁর মুম্বইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ (Galaxy Apartment) যেখানে প্রতিদিনই ভিড় জমে, সেখানে তাঁর পনভেল (Panvel) ফার্মহাউস নিয়ে কৌতূহল আরও প্রবল। সেই রহস্যের কিছুটা পর্দা তুললেন অভিনেত্রী ও গায়িকা শেহনাজ় গিল (Shehnaaz Gill)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি ফাঁস করেছেন, কেমন সলমনের সেই ফার্মহাউস জীবন, কীভাবে সময় কাটান ভাইজান (Bhaijaan) দূরে শহরের কোলাহল থেকে।

ওই সাক্ষাৎ শেহনাজ় বলেন, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির সময় আমি সলমন স্যরের সঙ্গে ওঁর ফার্মহাউসে গিয়েছিলাম। আমরা দু’-তিন দিন সেখানে ছিলাম। ওখানকার পরিবেশ, খাবার, মানুষ সব কিছুই একদম ভিন্ন। খুব মজা করেছিলাম।” তিনি আরও জানান, সেই ফার্মহাউসে আছে অসংখ্য বাইক ও গাড়ি। “আমরা এটিভি (ATV) বাইক নিয়ে এদিক-ওদিক ঘুরতাম। প্রচুর সবুজ গাছপালা, খোলা আকাশ, পাখির ডাক যেন সিনেমার দৃশ্য। ওঁর ফার্মহাউসে গেলে শহরের স্ট্রেস উধাও হয়ে যায়।”
সলমনের কৃষিপ্রেম নিয়ে তিনি বলেন, “স্যর খুবই দেশি ভাবনার মানুষ। উনি কৃষকদের মতো সারাদিন খেতে কাজ করেন। নিজে ফলের গাছ থেকে ফল পাড়েন। সেচের জল, গাছ লাগানো সব কিছু নিজেই দেখেন।” শেহনাজ়ের চোখেমুখে মুগ্ধতা স্পষ্ট ছিল সলমনের প্রতি। তিনি বলেন, “সলমন স্যর মাটির মানুষ। ওঁর কাছে গিয়ে বুঝেছি, এত বড় তারকা হয়েও উনি একদম সাধারণভাবে থাকেন। ওঁর জীবনের কোনও বাড়াবাড়ি নেই।” তিনি আরও বলেন, “ওঁর খামারবাড়িতে কেউ গেলে বুঝবে, ওঁর যত যত্ন প্রাণী, প্রকৃতি, আর গাছের প্রতি। ওখানে কুকুর, ঘোড়া, গরু সবাই যেন পরিবারের সদস্য। ওঁর আচরণ দেখে আমি সত্যিই অবাক হয়েছি।”

ফার্মহাউসের এক সপ্তাহান্তের স্মৃতি শেয়ার করতে গিয়ে অভিনেত্রী জানান, “আমরা রাতে পার্টি করতাম, সবাই মিলে হাসিঠাট্টা করতাম। কিন্তু স্যর সবসময় কাজের কথা বলতেন। উনি আমাদের শেখাতেন কিভাবে ফাইট সিনে (fight scene) অভিনয় করতে হয়, শরীর কিভাবে ব্যালেন্স করতে হয়। উনি নিজের অভিজ্ঞতা শেয়ার করতেন।” শেহনাজ় জানান, “সলমন স্যর কখনও শুধু তারকা হিসেবে ভাবেন না। তিনি মেন্টর (mentor) হিসেবেই থাকেন সবার পাশে। তাঁর পরামর্শ আমার জীবনে খুব কাজে এসেছে।”

এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় (Social Media) চর্চায় ব্যস্ত, কীভাবে সলমন খান তাঁর ফার্মহাউসে এত সাদাসিধে জীবনযাপন করেন! তবে, সলমনের ফার্মহাউস ঘিরে আগেও খবর প্রকাশ পেয়েছে। করোনা মহামারির সময় তিনিই সেই ফার্মহাউস থেকে লকডাউনে আটকে পড়া কর্মীদের সাহায্য করেছিলেন। শেহনাজ়ও বলেন, “ওঁর মধ্যে এক অদ্ভুত মানবিক দিক আছে। সবাই তাকে শুধু হিরো ভাবে, কিন্তু আমি জানি উনি ভিতরে ভিতরে কতটা সহৃদয়। উনি মানুষকে সাহায্য করতে ভালবাসেন, কোনও প্রচারের জন্য নয়, এটা ওঁর স্বভাব।” অন্যদিকে, ‘বিগ বস ১৩’ (Bigg Boss 13) থেকেই সলমন খান এবং শেহনাজ় গিলের সম্পর্কের শুরু। সেখানে সলমন তাঁকে নিজের বোনের মতো ভালবাসা দিয়েছেন। সেই সময় থেকেই ভাইজানের জীবনে শেহনাজ়ের উপস্থিতি বেশ পরিচিত হয়ে ওঠে। অনেক সময় তাঁকে ‘ভাইজানের প্রিয় শেহনাজ়’ বলেও উল্লেখ করা হয়।
শেহনাজ় বলেন, “ওঁর খামারবাড়িতে গেলে মনে হয় সময় থেমে গেছে। ওখানকার বাতাসে একটা শান্তি আছে। উনি সকালে খুব তাড়াতাড়ি ওঠেন, চা খান, তারপর গাছের যত্ন নিতে যান। কেউ ভাববে না উনি এত বড় তারকা।” ফার্মহাউসের পরিবেশে কাজের প্রশিক্ষণ, পার্টি আর প্রকৃতির মাঝে সলমন খান যেন এক নতুন মানুষ। তাঁর এই জীবনযাপনই যেন প্রমাণ করে, খ্যাতি পেরিয়ে তিনি এখনও এক সাধারণ, প্রকৃতিপ্রেমী মানুষ। শেহনাজ়ের কথায়, “আমি ওঁর কাছ থেকে শিখেছি, জীবনে যত বড়ই হও না কেন, মাটিতে পা রেখে চলা খুব জরুরি। উনি সেটাই করেন। তাই ওঁকে সবাই এত ভালবাসে।” উল্লেখ্য যে, বলিউডের চকমকে জগতের আড়ালে সলমন খানের এই প্রকৃতি-ভরা জীবনের গল্প এখন ভক্তদের মনে নতুন করে কৌতূহল তৈরি করছে।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Salman Khan IPL Team | আইপিএল দল কেনা নিয়ে মুখ খুললেন সালমান খান




