মেধা পাল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বলিউডের গ্ল্যামার দুনিয়ায় সম্পর্ক, ব্রেকআপ আর গসিপ যেন প্রতিদিনের খবর। তবে সম্প্রতি রণবীর কাপুর (Ranbir Kapoor) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) -এর পুরনো প্রেমকাহিনি ঘিরে ফের সরগরম হয়ে উঠেছে সিনেপ্রেমীদের মধ্যে আলাপচারিতা। এর নেপথ্যে রয়েছেন স্বয়ং নীতু কাপুর (Neetu Kapoor)। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, কেন দীপিকার সঙ্গে সম্পর্ক টেকেনি রণবীরের।

রণবীর কাপুরের বলিউড যাত্রা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ‘সাওয়ারিয়া’ (Saawariya) ছবির মাধ্যমে। যদিও প্রথম ছবি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবুও চকলেট বয় লুকে দর্শকদের মন জয় করে নেন রণবীর। ধীরে ধীরে তিনি বলিউডের নতুন পোস্টার বয় হিসেবে জায়গা করে নেন। এই জনপ্রিয়তার মাঝেই তাঁর সঙ্গে জুড়ে যায় ‘প্লেবয়’ ট্যাগ।প্রথমে সোনম কাপুর (Sonam Kapoor), তারপর দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), তারপরে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), নার্গিস ফখরি (Nargis Fakhri) প্রেমের তালিকায় একে একে নাম জড়িয়েছে রণবীরের সঙ্গে। অবশেষে তিনি আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে সংসার পাতেন। এখন তারা কন্যাসন্তানকে নিয়ে সুখী দাম্পত্যে রয়েছেন।

তবে দীর্ঘ প্রেমিকার তালিকা নিয়েই যখন আলোচনা জমে ওঠে, তখন নীতু কাপুর সব গুজবকে উড়িয়ে দিয়ে জানালেন, আসলে রণবীরের জীবনে ছিলেন মাত্র একজন বিশেষ মানুষ, দীপিকা। নীতু কাপুরের কথায়, ‘মানুষ রণবীরকে প্লেবয় ভাবতে ভালবাসে। কিন্তু সত্যি বলতে, আমার ছেলে জীবনে কেবল একজনকেই মন থেকে ভালবেসেছিল। সে দীপিকা। বাকিগুলো কেবল গসিপ।’
এভাবেই তিনি খোলাখুলি জানান ছেলের প্রেমজীবন নিয়ে তাঁর অবস্থান।

তবে আসল চমক আসে যখন তিনি দীপিকার সঙ্গে রণবীরের ব্রেকআপের কারণ ফাঁস করেন। নীতু কাপুর বলেন, ‘রণবীর আসলে একটু স্পেস চাইত, একটু প্রাইভেসি চাইত সম্পর্কের মধ্যে। দীপিকা সেটা দিতে পারেনি। ওর নিজের চাহিদা মেটেনি বলেই ও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল।’

অন্যদিকে, দীপিকা একটি পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, রণবীর সম্পর্কে সিরিয়াস ছিলেন না ও তিনি তাঁকে ঠকিয়েছিলেন। সেই অভিযোগে নীতু কাপুর কোনওভাবেই সায় দেননি। তিনি বলেন, ‘রণবীর কোনওদিন কাউকে ঠকায়নি। ওকে আমি যতটা চিনি, জানি ও সত্যিই সিরিয়াস এবং সৎ ছেলে। ওকে ভুলভাবে বিচার করা হচ্ছে।’
নিতুর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দীপিকা-রণবীর সম্পর্ক। যদিও দু’জনেই এখন নতুন জীবনে এগিয়ে গিয়েছেন। দীপিকা বর্তমানে রণবীর সিংহের (Ranveer Singh) স্ত্রী ও বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন। অপরদিকে, রণবীর কাপুর আলিয়া ভাটকে বিয়ে করে সুখী সংসার করছেন। কিন্তু পুরনো প্রেমের স্মৃতি ও ব্রেকআপের কারণ এখনো ভক্তদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু।

সিনেপ্রেমীদের একাংশ মনে করছেন, নীতু কাপুরের বক্তব্যে হয়তো রণবীরকে সাফাই দেওয়া হয়েছে। অন্যদিকে, অনেকেই বলছেন, সম্পর্কের ভাঙনের পেছনে আসল কারণ হয়তো এত সহজ নয়, যেমনটা প্রকাশ্যে বলা হচ্ছে। কিন্তু এটুকু পরিষ্কার, বলিউডের অন্যতম চর্চিত প্রেমকাহিনির কেন্দ্রবিন্দুতে আজও রয়েছে রণবীর-দীপিকার নাম। নীতু কাপুরের খোলামেলা মন্তব্য প্রমাণ করে, সময় পেরিয়ে গেলেও তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ একটুও কমেনি। তা নতুন প্রজন্মের কাছে এই গল্পগুলো একধরনের কৌতূহল জাগায়। আর সেই কৌতূহলকেই উসকে দিলেন নীতু কাপুর, এক সাক্ষাৎকারেই।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Shah Rukh Khan Deepika Padukone first meeting | শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ, দীপিকার সাদা সালোয়ারের আড়ালের অজানা রহস্য



