Sanju Samson Rajasthan Royals, MS Dhoni IPL 2026 | চেন্নাইয়ের দরজা বন্ধ, রাজস্থানেই থাকছেন সঞ্জু, মাহিকে নিয়ে ভক্তদের স্বস্তি

SHARE:

ছয় বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। প্রতি বছর শুরুর দিকে একটা প্রশ্ন ভেসে ওঠে, এটাই কি মাহির শেষ আইপিএল? গত ক'য়েক বছর ধরে ভক্তরা অপেক্ষায় থাকেন তাঁর ঘোষণার জন্য। গত মরসুমের আগে অবশ্য তিনি নিজেই আশ্বস্ত করেছিলেন ভক্তদের, তিনি আইপিএল খেলা চালিয়ে যেতে চান।

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক :  কলকাতা : চেন্নাই সুপার কিংসের অনুরাগীদের জন্য এসেছে স্বস্তির বার্তা। দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত করা হল, সঞ্জু স্যামসন (Sanju Samson) কোথাও যাচ্ছেন না, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দলেই থাকছেন। চেন্নাইয়ে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই তার। এর অর্থ, অন্তত আরও একটি মরসুমে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) হলুদ জার্সিতে চেন্নাইয়ের উইকেটের পিছনে থাকবেন, এই ভরসা এখন অনেকটাই জোরাল।

আইপিএল (IPL) শেষ হওয়ার পর থেকেই ৩০ বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে চলছিল জল্পনা। শোনা যাচ্ছিল, তিনি হয়ত চেন্নাই সুপার কিংস বা কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যেতে পারেন! কিন্তু একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সঞ্জুর ঠিকানা আপাতত বদলাচ্ছে না। তিনি রয়্যালসের সঙ্গেই থাকছেন।ফ্র্যাঞ্চাইজির এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “সঞ্জু স্যামসন বা অন্য কোনও গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এখনই ছাড়তে নারাজ রাজস্থান রয়্যালস। তিনি শুধু দলের প্রথম সারির ব্যাটারই নন, অধিনায়ক হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ছয় বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। প্রতি বছর শুরুর দিকে একটা প্রশ্ন ভেসে ওঠে, এটাই কি মাহির শেষ আইপিএল? গত ক'য়েক বছর ধরে ভক্তরা অপেক্ষায় থাকেন তাঁর ঘোষণার জন্য। গত মরসুমের আগে অবশ্য তিনি নিজেই আশ্বস্ত করেছিলেন ভক্তদের, তিনি আইপিএল খেলা চালিয়ে যেতে চান।
মহেন্দ্র সিং ধোনি ও সঞ্জু স্যামসন। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিরুদ্ধে ফেব্রুয়ারির টি-টোয়েন্টি সিরিজে চোট পান সঞ্জু। আঙুলে চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচার করাতে হয়। তার জেরে গত আইপিএলে মাত্র ৯টি ম্যাচ খেলতে পারেন। রান করেছিলেন ২৮৫, স্ট্রাইক রেট ছিল ১৪০.৩৯। এর মাঝেই ফের চোট পেয়ে ক’য়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলান রিয়ান পরাগ (Riyan Parag), ওপেনিংয়ে আসেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। চোট ও সীমিত উপস্থিতির পরেও রাজস্থানের সঞ্জুর প্রতি আস্থা এবং ভবিষ্যতের পরিকল্পনা স্পষ্ট করে দিল দলের সিদ্ধান্ত। তাঁকে ধরে রাখার মানে, দল আগামী মরসুমেও তাঁকেই অধিনায়ক ও ওপেনিং ব্যাটার হিসেবে ভাবছে।

সঞ্জুর অনুপস্থিতিতেও রাজস্থান টিমের পারফরম্যান্সে আলো ফেলেছিলেন ১৪ বছরের বাঁ হাতি ব্যাটার বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে নজর কেড়ে নিয়েছিলেন। কিন্তু সঞ্জুর অবদান ও অভিজ্ঞতা যে এখনও দলের কাছে অপরিহার্য, তা বোঝা যাচ্ছে তাঁর থাকা নিশ্চিত হওয়ার মাধ্যমে। যদিও সরাসরি চেন্নাইয়ের হয়ে খেলার কথা ঘোষণা করেননি সঞ্জু, তবুও তাঁকে নিয়ে ভক্তদের কল্পনায় বেশ সরগরম ছিল ক্রিকেট দুনিয়া। অনেকে ভাবছিলেন, মহেন্দ্র সিং ধোনি যদি অবসর নেন, তবে সিএসকে’র ভবিষ্যৎ উইকেটকিপার হিসেবে সঞ্জুই হতে পারেন সেই উত্তরসূরি। কিন্তু এখন সঞ্জুর রাজস্থানে থেকে যাওয়ায়, মাহিকে নিয়ে একটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভক্তরা। চেন্নাই এখনও কোনও নতুন উইকেটকিপারকে দলে নেয়নি। ফলে পরোক্ষভাবে ধোনির ভবিষ্যৎ আরও একবার জোর পেয়ে গেল।

ধোনির সিদ্ধান্ত এখনও অনিশ্চিত। প্রসঙ্গত, ছয় বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। প্রতি বছর শুরুর দিকে একটা প্রশ্ন ভেসে ওঠে, এটাই কি মাহির শেষ আইপিএল? গত ক’য়েক বছর ধরে ভক্তরা অপেক্ষায় থাকেন তাঁর ঘোষণার জন্য। গত মরসুমের আগে অবশ্য তিনি নিজেই আশ্বস্ত করেছিলেন ভক্তদের, তিনি আইপিএল খেলা চালিয়ে যেতে চান। ক্রিকেট এখনও উপভোগ করছেন। যদিও এখন আর কেন্দ্রীয় চুক্তিতে নেই তিনি, তাই আনক্যাপড প্লেয়ারের তকমায় খেলেন ধোনি। পরবর্তী আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা এখনও চূড়ান্ত না হলেও, এখন পর্যন্ত তিনি অবসর ঘোষণা করেননি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মাহি। আইপিএল শুরু হওয়ার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেই জানা যাচ্ছে। তবে সঞ্জুর সিএসকে-তে না যাওয়ার খবর সেই সিদ্ধান্তে দোলা না দিলেও, মাহিভক্তদের মনে আশা জিইয়ে রাখছে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sourav Gangly, VVS Laxman | নীরবতা আর প্রত্যাবর্তনের মাঝে রাগ অভিমানের গল্প, লক্ষ্মণকে বাদ দেওয়ার সেই সিদ্ধান্তের গোপন কথা জানালেন সৌরভ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন