Jisshu Sengupta new production, Rahul Mazumdar Durga Puja music video | পুজোয় রোম্যান্সের নতুন ত্রিকোণ, যিশু সেনগুপ্তর প্রযোজনায় শারদীয়া মিউজ়িক ভিডিও

SHARE:

যিশু সেনগুপ্তর প্রযোজনায় এই বিশেষ শারদীয়া মিউজ়িক ভিডিও ইতিমধ্যেই টলিপাড়ায় কৌতূহল ছড়িয়েছে। জানা গিয়েছে, সৌরভ দাস (Saurav Das) এই প্রকল্পে যিশুর সহ-প্রযোজক হিসেবে রয়েছেন। মিউজ়িক ভিডিওটির পরিচালনাও নাকি নিজের হাতেই সামলেছেন যিশু, যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণায় যাননি তিনি।

অলোক নাথ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বাংলার পুজো মানেই এক অন্যরকম আবহ। ধুনুচি, ঢাক, কাশফুল আর প্রেম সব মিলিয়ে এক অনন্য রঙের ক্যানভাস। সেই রঙে এ বার নতুন মাত্রা আনতে চলেছেন অভিনেতা-প্রযোজক যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। সিনেমার পাশাপাশি মিউজ়িক ভিডিও-এর মাধ্যমে পুজোর ফ্রেমে বাঁধতে চলেছেন এক নস্ট্যালজিক প্রেমগাথা। নেপথ্যে রয়েছেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta)। আর পর্দায় প্রেমের সেই ত্রিকোণকে জীবন্ত করতে চলেছেন রাহুল মজুমদার (Rahul Mazumdar), দর্শনা বণিক (Darshana Banik) ও ইন্দ্রাশিস রায় (Indrashish Roy)।

যিশু সেনগুপ্তর প্রযোজনায় এই বিশেষ শারদীয়া মিউজ়িক ভিডিও ইতিমধ্যেই টলিপাড়ায় কৌতূহল ছড়িয়েছে। জানা গিয়েছে, সৌরভ দাস (Saurav Das) এই প্রকল্পে যিশুর সহ-প্রযোজক হিসেবে রয়েছেন। মিউজ়িক ভিডিওটির পরিচালনাও নাকি নিজের হাতেই সামলেছেন যিশু, যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণায় যাননি তিনি।
যিশু সেনগুপ্ত ও দর্শনা বণিক। ছবি : সংগৃহীত 

যিশু সেনগুপ্তর প্রযোজনায় এই বিশেষ শারদীয়া মিউজ়িক ভিডিও ইতিমধ্যেই টলিপাড়ায় কৌতূহল ছড়িয়েছে। জানা গিয়েছে, সৌরভ দাস (Saurav Das) এই প্রকল্পে যিশুর সহ-প্রযোজক হিসেবে রয়েছেন। মিউজ়িক ভিডিওটির পরিচালনাও নাকি নিজের হাতেই সামলেছেন যিশু, যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণায় যাননি তিনি। এই প্রথম নয়, শারদ উৎসবের সঙ্গে যিশুর নাম আগেও জড়িয়েছে। ‘দশম অবতার’ (Dasham Avatar) ছবিতে তাঁর উপস্থিতি দর্শকদের হৃদয় জিতে নিয়েছিল। আবার গত বছর ‘খাদান’ (Khadan) ছবিতে এক ভয়ঙ্কর খলনায়কের ভূমিকায় তিনি প্রমাণ করেছিলেন নিজের অভিনয়ক্ষমতার পরিধি। তবে এ বছর নিজেকে পর্দার আড়ালে সরিয়ে যিশু চমক দিতে চলেছেন ক্যামেরার পেছন থেকে। নতুন মিউজ়িক ভিডিওতে প্রেমের গন্ধ যেন পুজোর কাশফুলের মতোই ছড়িয়ে পড়েছে। রোম্যান্স, সম্পর্কের টানাপোড়েন, বন্ধুত্ব আর স্মৃতির ক্যানভাসে আঁকা হয়েছে গল্পের প্লট। তবে তা কি কেবলমাত্র বন্ধুত্বের রসায়ন, নাকি প্রেমের জটিল সমীকরণ, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। যেহেতু তিনজন কেন্দ্রীয় চরিত্রে, অনুমান করা হচ্ছে, একটি ত্রিকোণ প্রেমের গল্পকেই তুলে ধরা হবে।

যিশু সেনগুপ্তর প্রযোজনায় এই বিশেষ শারদীয়া মিউজ়িক ভিডিও ইতিমধ্যেই টলিপাড়ায় কৌতূহল ছড়িয়েছে। জানা গিয়েছে, সৌরভ দাস (Saurav Das) এই প্রকল্পে যিশুর সহ-প্রযোজক হিসেবে রয়েছেন। মিউজ়িক ভিডিওটির পরিচালনাও নাকি নিজের হাতেই সামলেছেন যিশু
যিশু সেনগুপ্ত। ছবি : সংগৃহীত

সূত্রের খবর, মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী লাহাবাড়িতে। পুরো সেট জুড়ে ছিল সাবেকি বাঙালি সংস্কৃতির ছোঁয়া। ধুতি-পাঞ্জাবিতে রাহুল ও ইন্দ্রাশিস, আর লাল পাড়-সাদা শাড়িতে দর্শনার উপস্থিতি যেন পুজোর মেজাজকে আরও নিখুঁত করে তুলেছে। এই পোশাকবিন্যাসেই স্পষ্ট বার্তা, ওই ভিডিওতে থাকবে বাঙালিয়ানা, থাকবে রীতিনীতির ঘ্রাণ, আর সব কিছুর ওপরে থাকবে এক অন্তরের গল্প। সূত্রের আরও খবর, এই গান দর্শকদের এমন ছুঁয়ে যাবে যে ঢাকের তালে তালে নেচে উঠবে মনও। রোম্যান্টিক মুহূর্তের পাশাপাশি থাকবে এমন কিছু দৃশ্য যা শারদীয়া আবেগকে উস্কে দেবে এক অন্য উচ্চতায়। শুটিং চলাকালীন এক অভিনেতা নাকি বলেও ফেলেছেন, “এই গানের তালে নিজেকে আটকে রাখা যাবে না। মন চাইলেই কোমর দুলবে।”

এই ভিডিও-এর সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, তাঁর সুরে বার বার উঠে এসেছে বাংলা গানের আবেগ, এবারও তাঁর কাজ নিয়ে প্রত্যাশা তুঙ্গে। যিশুর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব ও কাজের অভিজ্ঞতা এই প্রকল্পকে আরও নিখুঁত করে তুলতে সাহায্য করেছে বলেই ধারণা।

যিশু সেনগুপ্তর প্রযোজনায় এই বিশেষ শারদীয়া মিউজ়িক ভিডিও ইতিমধ্যেই টলিপাড়ায় কৌতূহল ছড়িয়েছে। জানা গিয়েছে, সৌরভ দাস (Saurav Das) এই প্রকল্পে যিশুর সহ-প্রযোজক হিসেবে রয়েছেন। মিউজ়িক ভিডিওটির পরিচালনাও নাকি নিজের হাতেই সামলেছেন যিশু, যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণায় যাননি তিনি।
যিশু সেনগুপ্ত। ছবি : সংগৃহীত

উল্লেখ্য যে, এখনও পর্যন্ত অফিসিয়ালি ভিডিও-এর মুক্তির দিন জানানো না হলেও আশা করা যাচ্ছে, পুজোর আগেই সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলে ঝলক দেখা যাবে। সঙ্গে থাকবে একটি বিশেষ শারদীয়া ইভেন্ট, যেখানে হয়তো উপস্থিত থাকবেন যিশু নিজেও। বাংলা বিনোদন জগতে এখন অনেকেই ছোট আকারের কনটেন্টের দিকে ঝুঁকছেন। কারণ, দর্শকদের একাংশ এখন সিনেমার থেকেও বেশি উপভোগ করেন সার্থক মিউজ়িক ভিডিও বা ওয়েব কনটেন্ট। সেই দিক থেকে দেখলে, যিশু সেনগুপ্তর এই প্রয়াস শুধু উৎসবকে রাঙানোই নয়, নতুন কনটেন্ট ফর্ম্যাটকে তুলে ধরার দিকেও এক সাহসী পদক্ষেপ।রাহুল-দর্শনা-ইন্দ্রাশিসের স্ক্রিন কেমিস্ট্রি, ইন্দ্রদীপের সুর আর যিশুর প্রযোজনায় বোনা আবেগ সব মিলিয়ে এ বার পুজোয় দর্শকদের উপহার দিতে চলেছে এক স্মরণীয় প্রেমকাহিনি। ‘চার দিনের পুজোপ্রেম’ হয়ত কয়েক মিনিটের ভিডিওতেই মুগ্ধতার ছাপ ফেলবে সারাটা বছর।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : War 2 kiss age gap controversy | হৃত্বিক-কিয়ারার চুমুতে তুমুল বিতর্ক, বয়সের ফারাক নিয়ে ফ্যানদের তর্কের ঝড়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন