Berhampore rain | মুর্শিদাবাদে রাতভর মুষলধারে বৃষ্টি, জলমগ্ন বহরমপুরে উপড়ে পড়ল গাছ

SHARE:

স্বপন দত্ত, সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ: রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বহরমপুর (Berhampore) শহরে মুষলধারে বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে যুক্ত হয় প্রবল মেঘের গর্জন ও বজ্রপাত। আবহাওয়ার এই হঠাৎ রূপান্তরে জেরবার হয়ে পড়ে জেলার সাধারণ জনজীবন। রবিবার সকাল হতেই শহরের একাধিক রাস্তায় জল জমে যায়। একাধিক অঞ্চলে ড্রেনের জল বিপরীত দিকে বইতে দেখা যায়।

শহরের বিভিন্ন এলাকায় জলবন্দী হয়ে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে নিচু এলাকা গুলিতে জল জমে। অন্যদিকে, ভাগীরথী (Bhagirathi) নদীর জলস্তরও উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে, ভাগীরথী নদীর পাশের বেশ ক’য়েকটি ভাঙন প্রবণ এলাকা নিয়ে প্রশাসনের উদ্বেগ বাড়ছে বলে উল্লেখ।

বহরমপুর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল পুলিশ সুপারের (Police Superintendent) বাংলোর সামনের রাস্তায় একটি বিশাল গাছ উপড়ে পড়ে যাওয়ায় পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটে নাগাদ ঝোড়ো হাওয়ায় নমর মাটি থাকায় সেই গাছটি উপড়ে পড়ে বলে উল্লেখ। এর ফলে প্রায় ছয় ঘণ্টা ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে। জেলা প্রশাসনের নির্দেশে দমকল (Fire Brigade) ও পৌরসভার (Municipality) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করে। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকেই রাজ্যের সঙ্গে এই জেলাতেও ধারাবাহিকভাবে বৃষ্টি অব্যাহত। বৃষ্টিতে জনজীবনে ব্যাঘাত এনেছে। বাজারহাট থেকে দোকানপাট, যানবহন ব্যবস্থায় প্রভাব পড়েছে।

ছবি: লেখক
আরও পড়ুন : Alia Bhatt Pink Lips Secret, Kiara Advani Beauty Routine | আলিয়া-কিয়ারার মতো ঠোঁট পেতে চাইছেন? রান্নাঘরের এই উপকরণই হতে পারে আপনার বিউটি রহস্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment