Kingdom movie review, Vijay Deverakonda comeback film | কিংডম ঝড় তুলল বক্স অফিসে: স্পাই থ্রিলারের ছকে বিজয়ের দাপুটে প্রত্যাবর্তন

SHARE:

কিংডম’-এর মূল চরিত্র সুরি (Suri), যাঁর ভূমিকায় রয়েছেন বিজয় দেবরাকোণ্ডা, পেশায় একজন সৎ ও সাহসী কনস্টেবল। চরিত্রটি গত ১৮ বছর ধরে নিখোঁজ বড় ভাই শিবা (Shiva)-র খোঁজ করে চলেছেন। শিবার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন সত্যদেব (Satya Dev)। হঠাৎ একদিন পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, শিবা বেঁচে আছেন এবং তাকে খুঁজে পেতে হলে সুরিকে একটি গোপন আন্তর্জাতিক মিশনে অংশ নিতে হবে।

পলাশ গোস্বামী ★ সাশ্রয় নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পরে মুক্তি পেয়েছে বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কিংডম (Kingdom)’। মুক্তি পাওয়ার পরপরই ছবিটি ঝড় তুলেছে দর্শকমনে ও বক্স অফিসে। শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, ‘কিংডম’ হল এক গভীর পারিবারিক সম্পর্ক, আত্মত্যাগ ও বিশ্বাসঘাতকতার গল্প। পরিচালক গৌতম তিন্নানুড়ি (Gowtam Tinnanuri) এবার সাহসীভাবে স্পাই থ্রিলারের পরিসরে এক আবেগপ্রবণ ভাইয়ের অনুসন্ধানের গল্প তুলে ধরেছেন।

কিংডম’-এর মূল চরিত্র সুরি (Suri), যাঁর ভূমিকায় রয়েছেন বিজয় দেবরাকোণ্ডা, পেশায় একজন সৎ ও সাহসী কনস্টেবল। চরিত্রটি গত ১৮ বছর ধরে নিখোঁজ বড় ভাই শিবা (Shiva)-র খোঁজ করে চলেছেন। শিবার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন সত্যদেব (Satya Dev)। হঠাৎ একদিন পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, শিবা বেঁচে আছেন এবং তাকে খুঁজে পেতে হলে সুরিকে একটি গোপন আন্তর্জাতিক মিশনে অংশ নিতে হবে।
ভাগ্যশ্রী বোর্সে। ছবি : সংগৃহীত 

‘কিংডম’-এর মূল চরিত্র সুরি (Suri), যাঁর ভূমিকায় রয়েছেন বিজয় দেবরাকোণ্ডা, পেশায় একজন সৎ ও সাহসী কনস্টেবল। চরিত্রটি গত ১৮ বছর ধরে নিখোঁজ বড় ভাই শিবা (Shiva)-র খোঁজ করে চলেছেন।

বিজয় দেবরাকোণ্ডা। ছবি : সংগৃহীত

শিবার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন সত্যদেব (Satya Dev)। হঠাৎ একদিন পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, শিবা বেঁচে আছেন এবং তাকে খুঁজে পেতে হলে সুরিকে একটি গোপন আন্তর্জাতিক মিশনে অংশ নিতে হবে। সেই সূত্রে সুরির যাত্রা শ্রীলঙ্কায়, যেখানে সে এক ভয়ঙ্কর অপরাধচক্রে প্রবেশ করে এক গোপন এজেন্টের ছদ্মবেশে। এই বিপজ্জনক মিশনে সুরিকে সাহায্য করে আরেক গোয়েন্দা অফিসার রাধা (Radha)-র চরিত্রে থাকা ভাগ্যশ্রী বোর্সে (Bhagyashree Borse)। তাদের টানটান কেমিস্ট্রি ও রুদ্ধশ্বাস অভিযান দর্শকদের নখদাঁত চিবোতে বাধ্য করে। শুধু অ্যাকশন নয়, গল্পে ভাইয়ের প্রতি মমতা, পেশাগত দায়বদ্ধতা, আর একাধিক টুইস্ট ছবিটিকে করে তোলে উত্তেজনায় ভরপুর।

ভাগ্যশ্রী বোর্সে। ছবি : সংগৃহীত 
ভাগ্যশ্রী বোর্সে। ছবি : সংগৃহীত

গৌতম তিন্নানুড়ির পরিচালনায় ‘কিংডম’ এক নতুন মাত্রায় পৌঁছেছে। আগাগোড়া স্পাই থ্রিলার হলেও গল্পে পারিবারিক আবেগের ছোঁয়া দর্শকদের মন ছুঁয়ে যায়। প্রথমার্ধে দ্রুতগতির স্ক্রিপ্টিং, তীক্ষ্ণ সংলাপ ও আন্তর্জাতিক লোকেশনের ব্যবহার দর্শকের নজর কাড়ে। দ্বিতীয়ার্ধ কিছুটা ধীর হলেও শেষ ২০ মিনিটে ছবির বাঁক দর্শকদের শ্বাস আটকে দেয়। এক কথায়, এটি একটি থ্রিলার যেখানে আবেগ, রহস্য এবং অ্যাকশন একসঙ্গে চলেছে। অভিনয়ের দিক থেকে বিজয় দেবরাকোণ্ডা নিজের পুরনো ছায়া ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। ছবির একাধিক আবেগঘন মুহূর্তে তাঁর সংযত অভিনয় দেখার মতো। সত্যদেব বড় ভাই শিবার চরিত্রে ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী।

ভাগ্যশ্রী বোর্সে। ছবি : সংগৃহীত

ভাগ্যশ্রী বোর্সে রাধার চরিত্রে অভিনয়ের পাশাপাশি পর্দায় তার গ্ল্যামারও বেশ আকর্ষণীয়। ভেঙ্কটেশ (Venkatesh)-এর ক্যামিও দর্শকদের চমকে দেয়।
ছবির দৃশ্যায়নের দিকটিও অত্যন্ত প্রশংসনীয়। সিনেমাটোগ্রাফার গিরিশ গঙ্গাধরণ (Girish Gangadharan) শ্রীলঙ্কার লোকেশনকে এমনভাবে ক্যামেরাবন্দি করেছেন, যা আন্তর্জাতিক মানের। গানের কথা না বললেই নয়। অনিরুদ্ধ (Anirudh)-এর ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির প্রাণকেন্দ্র, বিশেষ করে মিশনের সময় ব্যবহৃত থিম মিউজিক দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। নবীন নূলি (Naveen Nooli)-র এডিটিং ছবিকে করে তুলেছে ঝরঝরে ও সুচারু, বিশেষ করে প্রথমার্ধে দৃশ্যান্তরের গতি অসাধারণ।

কিংডম’-এর মূল চরিত্র সুরি (Suri), যাঁর ভূমিকায় রয়েছেন বিজয় দেবরাকোণ্ডা, পেশায় একজন সৎ ও সাহসী কনস্টেবল। চরিত্রটি গত ১৮ বছর ধরে নিখোঁজ বড় ভাই শিবা (Shiva)-র খোঁজ করে চলেছেন। শিবার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন সত্যদেব (Satya Dev)। হঠাৎ একদিন পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, শিবা বেঁচে আছেন এবং তাকে খুঁজে পেতে হলে সুরিকে একটি গোপন আন্তর্জাতিক মিশনে অংশ নিতে হবে।
বিজয় দেবরাকোণ্ডা। ছবি : সংগৃহীত

প্রযোজক সূর্যদেবরা নাগবামসি (Suryadevara Naga Vamsi) এবং সাই সৌজন্য (Sai Soujanya)-র প্রযোজনায় ছবিটির প্রোডাকশন ডিজাইন, লোকেশন সিলেকশন ও টেকনিক্যাল দিক এতটাই উন্নত মানের যে, এটি বলিউড বা হলিউডের মানের থেকে কোনো অংশে কম নয়। অন্যদিকে, প্রথম দিনেই বক্স অফিসে ছবিটি ভাল আয় করেছে ও সোশ্যাল মিডিয়াতেও ইতিবাচক রিভিউ ভেসে এসেছে। দর্শক থেকে শুরু করে সমালোচক, সকলেই ‘কিংডম’-কে বিজয় দেবরাকোণ্ডার কেরিয়ারের অন্যতম সেরা কাজ বলে মনে করছেন। সব মিলিয়ে ‘কিংডম’ হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক ভাইয়ের গল্প, এক ব্যক্তির আত্মত্যাগের নিদর্শন এবং একজন অভিনেতার অভিনয়ের পুনর্জন্ম। স্পাই থ্রিলারপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এই বছরের মিস না করার মতো সিনেমা।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Aneet Padda Saiyara movie controversy | অহঙ্কারের রেশ! ‘সাইয়ারা’ নায়িকা অনীত পড্ডা’র ব্যবহার দেখে হতবাক অনুরাগীরা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন