Jaya Bhattacharya casting couch | কাকা ২ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, অভিনেত্রী জয়া ভট্টাচার্যের বিস্ফোরক স্বীকারোক্তি

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ✪ কলকাতা : অভিনয় জগতে স্থায়ী জায়গা করে নিতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে অভিনেত্রী জয়া ভট্টাচার্য (Jaya Bhattacharya)-কে। ছোটপর্দার জনপ্রিয় মুখ, বিশেষত নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটে যাওয়া এই অভিনেত্রী সম্প্রতি তার জীবনের একাধিক অজানা অধ্যায় উন্মোচন করেছেন। সিদ্ধার্থ কান্নানকে দেওয়া একটি সাক্ষাৎকারে জয়া মুখ খুলেছেন তার কেরিয়ারের প্রথম দিককার কষ্ট, ইন্ডাস্ট্রির ভেতরের অন্ধকার এবং পারিবারিকভাবে ঘটে যাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে।

জয়া জানান, কেরিয়ারের শুরুর দিকে, মাত্র ১৭-১৮ বছর বয়সে এক ঘনিষ্ঠ আত্মীয়, যিনি তার কাকা বলে পরিচিত ছিলেন, তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন। ওই ব্যক্তি তাকে বলেন, ‘তুমি মুম্বই এসো, তোমাকে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) বানিয়ে দেব।’ শুধু তাই নয়, তিনি নাকি জয়াকে কিনে নেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন, ২ লক্ষ টাকা মূল্যে! জয়ার কথায়, ‘আমি তখন তাকে সাফ জানিয়ে দিয়েছিলাম, ‘আমি বিক্রির জন্য নই।’ এই ঘটনার সময় পরিবারের অন্যরা কিছুই বুঝতে পারেননি। কিন্তু জয়া বুঝে গিয়েছিলেন যে ওই ব্যক্তি অত্যন্ত খারাপ প্রকৃতির মানুষ। এই ঘটনার মানসিক প্রভাব তার জীবনে দীর্ঘ সময় পর্যন্ত থেকে গিয়েছে।

Read More : Genelia D’Souza | ‘ভালবাসা নিজস্ব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে’: সম্পর্ক নিয়ে অনুরাগীকে পরামর্শ জেনেলিয়া ডি’সুজার

অভিনেত্রী আরও জানান, ইন্ডাস্ট্রিতেও তার লড়াই সহজ ছিল না। তিনি বলেন, ‘৭ বছর আমি কোনও সিরিয়াল পাইনি, কাজের অভাবে বেকার থাকতে হয়েছে। কারণ আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করতাম। ইন্ডাস্ট্রি আমায় সেভাবে গ্রহণ করতে পারেনি।’ কিন্তু, নতুন করে টিভিতে ফেরার পর ‘কিউকি সাস ভি কভি বহু থি (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi)’ তে অভিনয়ের সুযোগ পান তিনি। যদিও সেই কাজের অভিজ্ঞতাও ছিল হতাশাজনক। ‘৭ বছর ধরে কোনও চুক্তি ছাড়াই কাজ করেছি। আমি ছিলাম সবচেয়ে কম পারিশ্রমিকের অভিনেত্রী। যখন অন্যরা এপিসোড পিছু ২০০০ টাকা করে বাড়তি পাচ্ছিলেন, আমি তখন পাচ্ছিলাম মাত্র ১০০০ টাকা। তবুও আমি প্রশ্ন করিনি। কারণ কাজের প্রতি আমার এক ধরনের কমিটমেন্ট ছিল,’ বলেন জয়া।

কিন্তু, পর্দার পেছনে তার প্রতি যে অবহেলা ছিল, তা তিনি গোপন করেননি। তিনি জানান, ‘সেই সেটে আমাকে সম্মান দেওয়া হয়নি। আমি কোনও পুরস্কার পাইনি। তবুও নিজের কাজ শেষ করেছি। কারণ আমি নিজের কাছে দায়বদ্ধ ছিলাম।’ এইসব কঠিন অভিজ্ঞতার মধ্যেও জয়া ভট্টাচার্য নিজের জায়গা তৈরি করেছেন। ‘কসম সে (Kasamh Se)’, ‘কেশর (Kesar)’, ‘হাতিম (Hatim)’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে তার অভিনয় আজও দর্শকদের মনে গাঁথা। ছোট পর্দার খলনায়িকা হিসেবে তিনি এক অন্য ধারার প্রতীক হয়ে উঠেছেন।বর্তমানে তার এই সাহসী স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। অনেকে তাকে বাহবা দিয়েছেন সাহস করে এমন বিষয়ে মুখ খোলার জন্য। আবার কেউ কেউ বলছেন, ‘জয়া ভট্টাচার্য শুধুই একজন অভিনেত্রী নন, তিনি এক সংগ্রামী নারীর প্রতীক।’ জয়ার বক্তব্য শুধুমাত্র একজন অভিনেত্রীর জীবনের অভিজ্ঞতা নয়, এটি একটি বৃহত্তর ইন্ডাস্ট্রির চেহারা, যেখানে ‘casting couch’, অর্থ এবং ক্ষমতার লোভ দিয়ে প্রতিভাকে দমন করার চেষ্টা চলে। কিন্তু জয়া যেন সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদের নাম।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Kiara Advani Sidharth Malhotra baby, Alia Bhatt reaction | সিদ্ধার্থ-কিয়ারার কন্যাসন্তানের আগমনে তারকাদের উচ্ছ্বাস: আলিয়া থেকে করণ জোহর, সেলিব্রেশনের ঝড়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন