Ekta Kapoor Mahakal temple puja | শিবলিঙ্গ জড়িয়ে বসলেন একতা, মাথায় ছাই-দুধের বৃষ্টি! কী ঘটল একতার সঙ্গে

SHARE:

সৌমি নন্দ ✪ সাশ্রয় নিউজ, মুম্বাই : ঈশ্বর ও আধ্যাত্মিকতার প্রতি গভীর আস্থা রাখেন টেলিভিশন ও সিনেমা জগতের প্রযোজক একতা কপূর (Ekta Kapoor)। একদিকে ‘বালাজী ফিল্মস’-এর (Balaji Films) কর্ণধার, অন্যদিকে ঈশ্বরভক্ত হিসেবে বহু বছর ধরেই তাঁর পরিচিতি। হাতে অসংখ্য রত্নপাথরের আংটি, সংখ্যাতত্ত্বে অগাধ বিশ্বাস, ধারাবাহিকের নামের শুরুতে ‘ক’-এর ব্যবহার, সবই যেন প্রমাণ করে, আধ্যাত্মিকতা তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে এবার মহাকাল মন্দিরে (Mahakal Mandir) তাঁর এমন এক দৃশ্য প্রকাশ্যে এল যা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।

মহাকালেশ্বর মন্দিরে একতা কাপুর। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, উজ্জয়িনীর (Ujjain) বিখ্যাত মহাকাল মন্দিরে শিবলিঙ্গ জড়িয়ে বসে আছেন একতা। চারদিক থেকে বালতি বালতি ছাইভস্ম, কুমকুম, দুধ ঢালা হচ্ছে তাঁর উপর। এই পূজা চলাকালীন কখনও শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর, তখন উপর থেকে ঢালা হচ্ছে জল, আবার খানিক পরেই তিনি গভীর নিষ্ঠায় শিবলিঙ্গ জড়িয়ে বসে পড়ছেন। প্রথম দর্শনে অনেকেই ভেবেছিলেন, হয়ত কোনও ধারাবাহিকের শুটিং চলছে। তবে জানা যাচ্ছে, এটি একদমই বাস্তব। ২১ জুলাই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। হিন্দু শাস্ত্র মতে, এই দিনটি ভগবান শিবের (Lord Shiva) আরাধনা বিশেষ শুভ। বহু বছর ধরেই একতা ওই দিন মহাকাল মন্দিরে গিয়ে রুদ্রাভিষেক করে থাকেন। এবারের পুজোতেও তাঁর নিষ্ঠা দেখে অভিভূত হয়েছেন ভক্তরা। যদিও একতার এই আচরণকে অনেকে কুসংস্কার বলে কটাক্ষ করছেন। তাঁদের মতে, ‘ধর্মে আস্থা থাকুক, তবে এভাবে জনসমক্ষে এমন ‘নাটক’ প্রয়োজন নেই।’ আবার অনেকে বলছেন, ‘শিবভক্তির এমন প্রকাশ বিরল। একতা মা যোগীর মত তপস্যা করছেন। এই ভক্তিই ওঁর সাফল্যের মূল।’

প্রসঙ্গত, বলিউডের তারকাদের মধ্যে মহাকাল মন্দিরে যাওয়ার ট্রেন্ড এখন খুবই প্রবল। বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma), আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর কপূর (Ranbir Kapoor) একে-একে সকলেই হাজির হয়েছেন মহাকাল মন্দিরে। তাঁদের ছবি ও ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে একতা কপূর বরাবরই এই মন্দিরে পূজা দিয়ে আসছেন। তাঁর কথায়, ‘এখানে আসলেই মনে হয় নতুন শক্তি ফিরে পাই। জীবনে যাই ঘটুক না কেন, মহাকাল সব সমস্যার সমাধান দেবেন।’ কিন্তু এ বছর কেন এমন অভিনবভাবে পুজো করলেন একতা? সেই উত্তর এখনও স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন, আগামী কিছু প্রজেক্টের জন্য তিনি বিশেষ পুজো দিয়েছেন। আবার কারও মতে, ব্যক্তিগত জীবনের জটিলতা দূর করতেই এমন তপস্যা। যদিও একতা এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘শ্রাবণ মাসের প্রথম সোমবারে এমন ভক্তদের দেখা যায়, যারা শিবলিঙ্গ জড়িয়ে রুদ্রাভিষেক করেন। একতা জি (Ekta Kapoor) অনেক বছর ধরেই এই মন্দিরে আসছেন। ওনার পূজার পদ্ধতি দেখে আমরা অবাক হই না।’ অন্যদিকে একতার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘দিদি, আপনার ভক্তি দেখে আমরা অনুপ্রাণিত। মহাদেব আপনার সব ইচ্ছা পূরণ করুন।’ একতা কপূরের এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে। কেউ একে ‘অসাধারণ ভক্তি’ বলছেন, কেউ বা কটাক্ষ করছেন ‘অতিরিক্ত নাটক’ বলে। তবে একতা নিজেই বারবার বলেছেন, যে যা বলুক, আমি মহাদেবকে ভালবাসি। বাকিরা কী বলল, তা নিয়ে ভাবি না।’

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra birthday, Priyanka Nick romantic photos | প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে সাহসী রূপ, আটলান্টিকের বুকে নিক -এর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে মজলেন দেশি গার্ল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন