Priyanka Chopra birthday, Priyanka Nick romantic photos | প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে সাহসী রূপ, আটলান্টিকের বুকে নিক -এর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে মজলেন দেশি গার্ল

SHARE:

মধুজা সান্যাল ★ সাশ্রয় নিউজ : প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) জন্মদিনের (Birthday) রেশ কাটাতে পারছেন না। ৪৩ বছরে পা দিয়েই আরও উজ্জ্বল, তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাঁর জীবনের সেরা জন্মদিনের (Best Birthday) মুহূর্তগুলি। সেই মুহূর্তে রয়েছেন স্বামী নিক জোনাস (Nick Jonas), মেয়ে মালতী মেরি (Malti Marie), আর অনিন্দ্য সুন্দর আটলান্টিক সমুদ্রতট (Atlantic Ocean beach)।

জন্মদিনে প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

এই বিশেষ দিনটি উদযাপন করতে প্রিয়াঙ্কা পাড়ি দিয়েছিলেন বাহামার (Bahamas) এক নির্জন দ্বীপে। কখনও সমুদ্রের নীলজলে নিকের বাহুডোরে লাফিয়ে পড়েছেন, কখনও আবার রোদ ঝলমলে বালির চরে একা বসে থেকেছেন। সবার চোখ কেড়েছে তাঁর খয়েরি রঙের বিকিনি লুক (Brown Bikini Look)। ভিডিওতে দেখা যাচ্ছে, নিক সমুদ্রজলে শুয়ে আছেন আর প্রিয়াঙ্কা বসে আছেন নিকের বুকের উপর। এক অন্যরকম ঘনিষ্ঠ মুহূর্ত উপহার দিয়েছেন অনুরাগীদের। প্রিয়াঙ্কা লিখেছেন, ‘স্বপ্ন। সেরা জন্মদিন সফরকে এবার বিদায় জানানোর পালা। এটাই জীবনের সেরা গ্রীষ্ণকালীন ভ্রমণ।’

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

এই সফরে দেশি গার্লের (Desi Girl) সঙ্গী ছিল নানা রঙের বিকিনি, ফ্লোরাল প্রিন্টের খোলামেলা পোশাক ও সাহসী সানগ্লাস। ভিডিওতে দেখা যাচ্ছে, মালতী (Malti) বাবা-মায়ের মাঝখানে বসে আছে। চোখে রোদ পড়ায় ছোট্ট হাত দিয়ে ঢেকে রেখেছে চোখ। সেই দৃশ্য মুগ্ধ করেছে অনুরাগীদের। প্রিয়াঙ্কার জন্মদিনের বিশেষ মুহূর্তে মুগ্ধ হয়ে এক অনুরাগী লিখেছেন, ‘এমন পুরুষকেই বিয়ে করা উচিত, যিনি আপনার মনের মধ্যে থাকা শিশুকে সব সময় বাঁচিয়ে রাখতে পারেন।’ আর এক অনুরাগীর মতে, ‘প্রিয়াঙ্কা সবসময় জানেন কীভাবে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তিনি কর্মজীবনেই হোক বা ব্যক্তিগত জীবনে, সর্বত্র সেরার সেরা।’

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

এই মুহূর্তগুলিকে প্রিয়াঙ্কা বলছেন তাঁর জীবনের ‘সেরা গ্রীষ্মকালীন ট্রিপ’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম (Instagram) ফিডে ইতিমধ্যেই ভেসে উঠেছে অসংখ্য লাইক ও ভালবাসার মন্তব্য। কেউ লিখছেন, ‘তুমি আগুন, প্রিয়াঙ্কা!’ আবার কেউ লিখছেন, ‘তোমাকে দেখলেই মনে হয় সত্যিই লাইফ গোলস।’ প্রিয়াঙ্কার এই সাহসী জন্মদিন লুক আবারও প্রমাণ করল, বয়স যে কেবলই সংখ্যা। ৪৩ বছর বয়সেও নিজের ফিটনেস, স্টাইল ও ব্যক্তিত্বে তিনি হার মানান টিনএজ তারকাদেরও। বলিউড থেকে হলিউড, সর্বত্রই নিজের জায়গা শক্ত করেছেন প্রিয়াঙ্কা। আর এবার তাঁর জন্মদিনের এই ঘনিষ্ঠ রোম্যান্টিক মুহূর্তগুলি প্রমাণ করে দিল, নিক-প্রিয়াঙ্কা জুটির রসায়ন এখনও ঠিক আগের মতোই উষ্ণ ও মধুর। জন্মদিনে যে ভাবে আটলান্টিকের নীলজলে প্রিয়াঙ্কা-নিকের রোম্যান্স ধরা পড়ল, তা দেখে বোঝা গেল জীবনের ছোট ছোট মুহূর্তকেই সবচেয়ে সুন্দর ভাবে উপভোগ করতে জানেন এই দম্পতি।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra beauty transformation | প্রিয়াঙ্কার নাকের অস্ত্রোপচার নিয়ে সুনীল দর্শনের বিস্ফোরক দাবি, ‘তথাকথিত সুন্দরী ছিল না’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন