Kiara Advani Sidharth Malhotra baby, Alia Bhatt reaction | সিদ্ধার্থ-কিয়ারার কন্যাসন্তানের আগমনে তারকাদের উচ্ছ্বাস: আলিয়া থেকে করণ জোহর, সেলিব্রেশনের ঝড়

SHARE:

মিলন দত্ত ★ সাশ্রয় নিউজ : বলিউডে খুশির হাওয়া! জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আদবানি (Kiara Advani) নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন। তাঁদের কোল জুড়ে এসেছে একটি ফুটফুটে কন্যাসন্তান। বুধবার তাঁদের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই সুসংবাদ প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রি ভালবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিল নতুন বাবা-মাকে।

উল্লেখ্য, কিয়ারা এবং সিদ্ধার্থের গোলাপি থিমের এক পোস্টে লেখা ছিল, ‘আমাদের হৃদয় ভরে গিয়েছে, আর আমাদের জগৎ চিরতরে বদলে গেল। আমরা আশীর্বাদ পেয়েছি একটি কন্যাসন্তানের।’ পোস্টের শেষে ছিল ভাঁজ করা হাত, লাল হৃদয় ও নজর লাগার টোটকার ইমোজি। সঙ্গে সঙ্গে তাঁদের পোস্টে ভেসে আসে একের পর এক মন্তব্য আর শুভেচ্ছাবার্তা।

কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবি : সংগৃহীত

আলিয়া ভাট (Alia Bhatt)-এর প্রতিক্রিয়া যেন স্নেহে ভরা বড় বোনের মতন। সিদ্ধার্থের সঙ্গে তাঁর বলিউড যাত্রা শুরু হয়েছিল Student of the Year সিনেমা দিয়ে। আলিয়া পোস্টটি লাইক করে বুঝিয়ে দিলেন, পুরনো বন্ধুত্ব এখনও অটুট। সেই তালিকায় ছিলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)-ও। তিনি বর্তমানে সিদ্ধার্থের সঙ্গে Param Sundari-তে কাজ করছেন। একের পর এক তারকা শুভেচ্ছা জানিয়েছেন নতুন সিদ্ধার্থ ও কিয়ারাকে। মাহীপ কাপুর (Maheep Kapoor), ভাবনা পাণ্ডে (Bhavana Pandey), পরিণীতি চোপড়া (Parineeti Chopra), ভূমি পেডনেকার (Bhumi Pednekar), মানিশ মালহোত্রা (Manish Malhotra)-সহ আরও অনেকে। করণ জোহর (Karan Johar), যিনি বলিউডে সিদ্ধার্থের গাইড ও গডফাদার হিসেবে পরিচিত, লিখেছেন, ‘ভালবাসা রইল, এবং ‘বধাই হো’!” করণের মন্তব্যে ছিল উচ্ছ্বাস ও আবেগের মিশেল। আর কাজল আগারওয়াল (Kajal Aggarwal) মন্তব্য করেছেন, ‘তোমরা দারুণ! অনেক অনেক অভিনন্দন। ভালবাসা রইল তিনজনকে।’ নেহা ধুপিয়া (Neha Dhupia) লিখেছেন, ‘স্বাগত জানাই সবচেয়ে সুন্দর হুডে… পেরেন্টহুড কিয়ারা এবং সিদ্ধার্থ।’ আর প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta) তো এক অন্যরকম অনুভূতির কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন। এখন তো অনেক মেয়েই হচ্ছে, মাসাবা (Masaba Gupta)-রও তো মেয়ে হয়েছে। খুব ভাল লাগছে।’

এই তারকা দম্পতির প্রেমকাহিনি যেমন ছিল পর্দায় হৃদয় ছোঁয়া, তেমনি বাস্তবেও একটি রূপকথার মতো। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ (Shershaah) সিনেমার মাধ্যমে তাঁদের রসায়ন নজরে আসে সবার। ২০২০ সাল থেকেই গুঞ্জন শুরু হলেও, তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কখনও। ২০২৩ সালে রাজস্থানের জয়সলমেরে এক স্বপ্নময় বিয়ের ভেতর দিয়ে তাঁরা সম্পর্ককে সুন্দর পরিণতি দেন।

এখন কন্যাসন্তান তাঁদের জীবনে এক নতুন অধ্যায় এনেছে। কেরিয়ার দিক থেকেও তাঁরা দু’জনেই দারুণ ব্যস্ত। সিদ্ধার্থ মালহোত্রা পরবর্তীতে দেখা যাবে Param Sundari ও Vvan: Force of the Forest-এ। অন্যদিকে কিয়ারা আদবানি অভিনয় করছেন War 2 এবং Toxic সিনেমায়। কিন্তু আপাতত ক্যামেরার ফ্ল্যাশ নয়, তাঁদের আলো করে রেখেছে কন্যা সন্তান। তাঁদের কন্যাসন্তানের আগমনের খবরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকেই বলছেন, বলিউডে জন্ম নিল আরও এক ভবিষ্যতের তারকা। এই খুশির মুহূর্তে ফ্যানেরা যেমন ভাসছেন আবেগে, তেমনি এই দম্পতির ব্যক্তিগত জীবনে যেন ছড়িয়ে পড়েছে ভালোবাসার এক নতুন আলো।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sidharth malhotra and kiara advani welcomes a baby girl, Sidharth Malhotra Kiara Advani daughter | অবশেষে সুখবর! কিয়ারা-সিদ্ধার্থ দম্পতির ঘরে এল কন্যাসন্তান, খুশি বলিউডে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন