IND vs ENG 4th Test : বুমরাহ, পন্থ, করুণ বাদ? ম্যাঞ্চেস্টার টেস্টে বড়সড় বদলের আভাস টিম ইন্ডিয়ায়

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : লর্ডস টেস্টে জয়ের কাছাকাছি গিয়েও হতাশ করেছে টিম ইন্ডিয়া। সিরিজে পিছিয়ে পড়ায় চতুর্থ ও পঞ্চম টেস্ট এখন তাদের কাছে ডু অর ডাই। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারের (Manchester) ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) শুরু হতে চলা চতুর্থ টেস্টের আগে ভারতীয় প্রথম একাদশ নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।সিরিজের প্রথম দুই টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড (England)। তৃতীয় টেস্টে লড়াই করলেও শেষমেষ হেরে যায় ভারত। এবার ওল্ড ট্র্যাফোর্ডের টেস্টে দলে একাধিক পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। খবর, বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এই ম্যাচে খেলছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। চিফ সিলেক্টর অজিত আগারকর (Ajit Agarkar), হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) আগেই জানিয়েছিলেন, বুমরাহ ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলবেন। যেহেতু তিনি ইতিমধ্যেই দু’টি ম্যাচ খেলেছেন, তাই চতুর্থ টেস্টে না খেলে লন্ডনের দ্য ওভালে (The Oval) পঞ্চম ও শেষ টেস্টে খেলার সম্ভাবনা বেশি।

শুধু বুমরাহ নয়, চতুর্থ টেস্টে দলের বাইরে যেতে পারেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। লর্ডস টেস্টের প্রথম দিনেই আঙুলে চোট পেয়েছিলেন পন্থ। ফলে প্রথম ইনিংসে ৩৪ ওভারের পর তিনি কিপিং করতে পারেননি। এখনও তার চোট পুরোপুরি সেরে ওঠেনি। সূত্রের খবর, চতুর্থ টেস্টে পন্থের না খেলার সম্ভাবনাই বেশি। তার পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ২৪ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটার লিডস টেস্টে ভাল পারফর্ম করেছিলেন। টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত ছয় ইনিংসে তার মোট রান ২০২। সর্বোচ্চ স্কোর ৯০, যা তিনি গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধেই রাঁচিতে করেছিলেন। সূত্রের আরও খবর, দল বাদ পড়তে পারেন করুণ নায়ার (Karun Nair)। ৩৩ বছর বয়সি এই ডানহাতি ব্যাটার তিনটি ম্যাচেই ব্যর্থ। তার জায়গায় সুযোগ পেতে পারেন সাই সুদর্শন (Sai Sudharsan), তিনি সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন কিন্তু পরবর্তী দুই ম্যাচে বাদ পড়েন। সাইয়ের ফর্ম ও ব্যাটিং টেম্পারামেন্ট দেখে কোচ গম্ভীর তার ওপর আস্থা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে।বোলিং বিভাগেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আকাশ দীপ (Akash Deep) তৃতীয় টেস্টে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন। তবে বুমরাহ বিশ্রামে গেলে আকাশ দীপের একাদশে থাকা কার্যত নিশ্চিত। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), শার্দুল ঠাকুর (Shardul Thakur), অর্শদীপ সিং (Arshdeep Singh) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) রয়েছেন স্কোয়াডে। সূত্রের দাবি, বাঁহাতি পেসার অর্শদীপ সিং খেললে পেস আক্রমণে বৈচিত্র্য আসবে। ইংল্যান্ডের এই কন্ডিশনে লেফট-আর্ম পেসার কার্যকরী হতে পারেন বলে মনে করছেন নির্বাচকরা।

এখন দেখার, চতুর্থ টেস্টে এই পরিবর্তনগুলি ভারতকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারে কিনা। ম্যাঞ্চেস্টার টেস্টে সম্ভাব্য ভারতীয় একাদশ হতে পারে, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), কে এল রাহুল (KL Rahul), সাই সুদর্শন (Sai Sudharsan) / অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran), শুভমান গিল (Shubman Gill) (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ধ্রুব জুরেল (Dhruv Jurel) (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), অর্শদীপ সিং (Arshdeep Singh), আকাশ দীপ (Akash Deep) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ‘চতুর্থ টেস্টে ভারতের কাছে হারানোর কিছু নেই। এখন আক্রমণাত্মক মাইন্ডসেটেই নামতে হবে।’ এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘বুমরাহকে বিশ্রাম দিলে দলে নতুন পেসার আনা জরুরি। অর্শদীপের পেস ও সুইং কাজে আসবে।’ প্রসঙ্গত, ২৩ জুলাই শুরু হচ্ছে এই ‘ডু অর ডাই’ টেস্ট। এত পরিবর্তনের পর টিম ইন্ডিয়ার ভাগ্য কতটা বদলায় এখন সেদিকেই চোখ ভারতীয় দলের সমর্থকদের।

ছবি: সংগৃহীত 

আরও পড়ুন : India Renewable Energy, Pralhad Joshi | ভারতের সবুজ বিপ্লব: ২০৩০ নয়, তার আগেই ২৪২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন