Vaibhav Suryavanshi, 14 year old cricketer record | ১৪ বছর বয়সে ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী, বল হাতে রেকর্ড ইংল্যান্ডের মাটিতে

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ লন্ডন : ভারতের ক্রিকেট মানচিত্রে উজ্জ্বল নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বয়স মাত্র ১৪ বছর ১০৭ দিন। কিন্তু এই কম বয়সেই নজির গড়ে ফেলল বিহারের (Bihar) এই ক্রিকেটার। ইংল্যান্ডের (England) মাটিতে অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বল হাতে ইতিহাস রচনা করল বৈভব। এর আগে ভারতের কোনও ক্রিকেটার এত কম বয়সে বিদেশের মাটিতে উইকেট নিতে পারেনি। প্রসঙ্গত, বেকেনহাম (Beckenham) মাঠে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছে বৈভব। বাঁহাতি স্পিনার হিসেবে বোলিং করতে নেমে প্রথমেই আঘাত হানে ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখ (Hamza Shaikh)-এর ওপর। বৈভবের একটি ফুলটস বলকে লং অফে ওভার বাউন্ডারির জন্য মারতে গিয়েছিলেন হামজা। কিন্তু ঠিকমতো টাইমিং না হওয়ায় সহজেই ক্যাচ ধরে ফেলেন হেনিল পটেল (Henil Patel)। এরপর আর থামেনি বৈভব। টমান রিউক (Tom Rew)-কেও ফিরিয়ে দিয়ে নিজের নামের পাশে দ্বিতীয় উইকেট লিখে নেয় এই কিশোর ক্রিকেটার।

Read : Vaibhab Suryavanshi : আইপিএলের আকাশে নতুন তারা: বৈভব সূর্যবংশী

এর ফলে ভারতীয় ক্রিকেট ইতিহাসে বৈভব সূর্যবংশী হয়ে গেল দেশের কনিষ্ঠতম বোলার, যে কোনও বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নেওয়ার নজির গড়ল। এতদিন এই রেকর্ড ছিল ঝাড়খণ্ডের (Jharkhand) মণীশ (Manishi)-এর দখলে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ১৫ বছর বয়সে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিল মণীশ। সেই কৃতিত্বকে এবার ছাপিয়ে গেল বৈভব। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বৈভব। তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের (Pakistan) মাহমুদ মালিক (Mahmood Malik)। মাত্র ১৩ বছর ২৪১ দিন বয়সে ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন হিদায়াতুল্লা খান (Hidayatullah Khan), তিনি ২০০৩ সালে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ১৩ বছর ২৫১ দিন বয়সে উইকেট নিয়েছিলেন। সেই তালিকায় এ বার ভারতের বৈভব সূর্যবংশী তৃতীয় স্থান দখল করল। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেনি বৈভব। মাত্র ১৪ রান করে আউট হয়ে যায়। যদিও ভারতীয় দল প্রথম ইনিংসে ৫৪০ রান তোলে। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে তোলে ৪৩৯ রান। বোলিংয়ে ১৩ ওভার করে ৩৫ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে বৈভব। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাট হাতে ঝলক দেখিয়েছে বৈভব। মাত্র ৪৪ বলেই ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে সে। ম্যাচের তৃতীয় দিনের শেষে ভারতের লিড ২২৯ রানের। ম্যাচে ভারতের দাপট অব্যাহত। তবে এই ম্যাচে বৈভবের বোলিংই যেন আলাদা করে নজর কেড়েছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ‘বৈভব সূর্যবংশী এখনই প্রমাণ করে দিচ্ছে, ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটে তার জায়গা নিশ্চিত। শুধু বয়সের অপেক্ষা।’ উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে এই কীর্তি নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য বড় পাওয়া। নতুন প্রজন্মের ক্রিকেটাররা যে কতটা প্রতিভাবান এবং আত্মবিশ্বাসী, বৈভব সূর্যবংশীর রেকর্ডই তার স্পষ্ট প্রমাণ। ক্রিকেটপ্রেমীদের আশা, ভবিষ্যতে জাতীয় দলেও দেখা যাবে এই ক্রিকেটারকে, যেখানে তার স্পিনের জাদুতে কুপোকাত হবে বিশ্বের তাবড় ব্যাটাররা।

ছবি: সংগৃহীত 

আরও পড়ুন : Vaibhab Suryavanshi : ইন্ডিয়া টিমের ভবিষ্যতের সূর্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন