Vaibhab Suryavanshi : আইপিএলের আকাশে নতুন তারা: বৈভব সূর্যবংশী

SHARE:

১৪ বছরের বিস্ময় বালক ভাঙলেন রেকর্ড আর জয় করলেন কোটি কোটি হৃদয়

সাশ্রয় নিউজ তাজপুর, বিহার : ক্রিকেট বিশ্বে নতুন এক নাম, বৈভব সূর্যবংশী (Vaibhab Suryavanshi)। মাত্র ১৪ বছর ৩২ দিনে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন এই কিশোর প্রতিভা। ৩৫ বলে সেঞ্চুরি ও ৩৮  বলে ১০১ রানের সেই ইনিংস যেন কেবল একটি সেঞ্চুরি নয়, একটি স্বপ্নের বাস্তব রূপ বিহারের সামান্য ছোট শহর তাজপুরে এক কৃষক পরিবারে জন্ম নেওয়া বৈভব, ছোটবেলা থেকেই ব্যাট ধরেছিলেন বাবার হাত ধরেই। বাবা সঞ্জীব সূর্যবংশী নিজে পেশায় কৃষক, সংসার চালানোর জন্য একটি ছোট দোকান। তবুও ছেলের স্বপ্নকে থামতে দেননি।

ইডেনে বাবা সঞ্জীব সূর্যবংশীর কোলে বৈভব সূর্যবংশী। ছবি : আন্তর্জালিক

 

জমি বিক্রি করে ভর্তি করিয়েছিলেন পাটনার ক্রিকেট একাডেমিতে যেখানে প্রতিদিন ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেত বৈভব। ভোর ৪টায় বের হওয়া, সাড়ে সাতটায় পৌঁছানো, তারপর শুরু হতো তার কঠিন অনুশীলন। মা রান্না করে দিতেন খাবার, কোচ মনীষ ওঝা গড়ে তুলতেন ক্রিকেটার বৈভবকে। আজ সেই সব ত্যাগ আর পরিশ্রমের ফল মিলল। ৩৮ বলে ৭ চার ও ১১টি ছক্কায় সাজানো ইনিংসে ভেঙে দিলেন মনীষ পান্ডের ১৬ বছরের পুরনো রেকর্ড। পান্ডে ১৯ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরি করেছিলেন, আর বৈভব সেটা করলেন ১৪ বছরেই! শুধু তাই নয়, আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। তার থেকেও দ্রুত সেঞ্চুরি করেছিলেন কেবল ক্রিস গেইল (৩০ বলে) আইপিএলের প্রথম ম্যাচে ফিফটি না পেয়ে যে ছেলেটি কান্না করেছিল, আজ সে কাঁদিয়েছে প্রতিপক্ষকে ব্যাটে-বলে আগুন ঝরিয়ে। ১ কোটি ১০ লাখ টাকার নিলামে বিক্রি হওয়া এই বিস্ময় বালক প্রমাণ করে দিলেন, প্রতিভা কখনো বয়স দেখে না। একটি নতুন সূর্য উঠেছে ভারতীয় ক্রিকেটে , নাম তার বৈভব সূর্যবংশী। হয়তো সামনে আরও অনেক রেকর্ড ভাঙবে, আরও অনেক বিস্ময়ের জন্ম দেবে এই কিশোর। তবে আজ শুধু তার নামটাই মনে রাখুন কোটি কোটি হৃদয়ে একটাই শব্দ বৈভব সূর্যবংশী মাত্র চৌদ্দ বছরের বাচ্চা ছেলে। বলতেই হয় আগামী দিনের ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় আশার আলো হতে চলেছেন তিনি।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Vaibhab Suryavanshi : ইন্ডিয়া টিমের ভবিষ্যতের সূর্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন