Dilip Ghosh news | দিলীপ ঘোষের প্রত্যাবর্তন, ‘ম্যায় হুঁ না’ বার্তায় দলে নতুন জোয়ার

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা: রাজ্য বিজেপির রাজনীতিতে ফের একবার নিজের উপস্থিতি জোরালো করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার দলের একটি কর্মসূচিতে তুখোড় ভঙ্গিতে বললেন, ‘আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতেও চাই না।’ কিছুদিন আগেও যিনি দলের রাজ্য নেতৃত্ব থেকে কিছুটা দূরেই সরে ছিলেন, এখন আবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “ম্যায় হুঁ না”। অর্থাৎ তিনি আছেন, এবং ভবিষ্যতেও তাঁর ভূমিকা যে গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট করে দিলেন।

দলীয় সূত্রে খবর, বিজেপির রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরনো নেতাদের গুরুত্ব ফেরানো হচ্ছে। দিলীপ ঘোষও (Dilip Ghosh) সেই তালিকার শীর্ষে। এদিন তিনি নাম না করে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে নিশানা করেন। বলেন, ‘আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে দল তাহলে এখন এগোচ্ছে না কেন? সেই উত্তর খুঁজতে হবে।’ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যেই স্পষ্ট, নিজের অবস্থান এবং অতীতের অবদান নতুন করে মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ। বেশ কয়েকমাস ধরেই তাঁকে দলীয় রাজনীতির মূল মঞ্চ থেকে কিছুটা সরিয়ে রাখা হয়েছিল বলে উল্লেখ। এমনকী দিল্লিতেও ‘চেয়ার না পাওয়া’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তবে বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরেই সেই দূরত্ব অনেকটাই কমেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হুঁ না।’ তাঁর এই বক্তব্যে স্পষ্ট, আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরতে প্রস্তুত তিনি।

এক সময়ের রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ছিলেন অগ্রণী মুখ। রাজ্যের প্রতিটি কোণে ঘুরে দলকে বিস্তার করেছেন। কিন্তু ভোটের ফলাফল ও কেন্দ্রীয় নেতৃত্বের নয়া সমীকরণে তাঁর গুরুত্ব কিছুটা কমেছিল। তবে এবার শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) ও দলের কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে ফের দিলীপ ঘোষকে ফ্রন্টফুটে দেখতে চাইছে বিজেপি। দলীয় সূত্রের মতে, লোকসভা ভোটে বাংলায় বিজেপির ফলাফল আশানুরূপ না হওয়ায় রাজ্য নেতৃত্বে পরিবর্তন আনা হয়। শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরেই বার্তা স্পষ্ট, অভিজ্ঞদের গুরুত্ব দিতে হবে। সেই কারণেই দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ফের সক্রিয়ভাবে কাজে নামানোর প্রস্তুতি শুরু হয়েছে। শুধু তাই নয়, দলের একাংশের মতে, দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সমন্বয়ই আগামী দিনে বিজেপির মূল চাবিকাঠি হতে পারে।

রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষের (Dilip Ghosh) এই প্রত্যাবর্তন একদিকে যেমন রাজ্য বিজেপির সংগঠনকে শক্তিশালী করবে, অন্যদিকে তৃণমূলের (TMC) বিরুদ্ধেও আক্রমণাত্মক রাজনীতি আরও তীব্র হবে। কারণ দিলীপ ঘোষের ভাষণ সর্বদা সরাসরি এবং আক্রমণাত্মক। এদিনও তা স্পষ্ট হয়ে গেল। এক বিজেপি নেতার কথায়, ‘দিলীপদার বক্তব্য শুনে কর্মীরা চাঙ্গা হয়। উনি থাকলে মিটিং-মিছিল আলাদা মাত্রা পায়।’ উল্লেখ্য যে, সবমিলিয়ে, বিজেপির (BJP) আসন্ন রাজনৈতিক লড়াইয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ‘ম্যায় হুঁ না’ বার্তা এক নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছে রাজ্য রাজনীতি।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Viv Richards, Rishabh Pant record | ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ঋষভ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন