সাশ্রয় নিউজ বিনোদন ডেস্ক ✪ কলকাতা : বলিউডের গ্ল্যামার গার্ল উর্বশী রাউতেলা (Urvashi Rautela) মানেই নানাবিধ চর্চা। এবার সেই চর্চা আরও তুঙ্গে পৌঁছল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ২৩ সেকেন্ডের ভিডিও, যেখানে উর্বশীর মতো দেখতে এক মহিলাকে দেখা যাচ্ছে স্নানঘরে ঢুকে পোশাক খোলার প্রস্তুতি নিতে। ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ রঙের সালোয়ার কামিজ পরে বাথরুমে প্রবেশ করছেন তিনি। তারপরই ধীরে ধীরে পোশাক খোলার প্রক্রিয়া শুরু হয়। যদিও ভিডিওর শেষের দিকটা ধোঁয়াশায় ঢাকা, তাতেও নেটপাড়ায় আলোচনার ঝড় থামছে না।

উক্ত ভিডিওটি প্রথমে কিছু পাপারাৎজি (Paparazzi) অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, “এভাবে ব্যক্তিগত মুহূর্ত লিক করে দেওয়া অত্যন্ত নিন্দনীয়।” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “কে এমন কুরুচিকর কাজ করল? অভিনেত্রীর সম্মান নষ্ট করে কী পাওয়া যাবে?”
ভিডিয়োতে থাকা মহিলার গলায় একটি মঙ্গলসূত্র দেখা গিয়েছে। এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ উর্বশী রাউতেলা (Urvashi Rautela) এখনও অবিবাহিতা। ফলে নেটিজেনদের একাংশ বলছেন, “তাহলে কি এটি কোনও সিনেমার দৃশ্য?” অন্যদিকে, অনেকে সরাসরি আঙুল তুলেছেন অভিনেত্রীর দিকেই। তাঁদের মতে, আসন্ন কোনও ছবির প্রচারের জন্য এই ধরনের কন্টেন্ট ফাঁস করা হয়ে থাকতে পারে। যেমন এক ইউজার লিখেছেন, “প্রচার মানেই প্রচার। তা ভালো হোক বা খারাপ, খবরে থাকাটাই আসল।” তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি উর্বশী রাউতেলা (Urvashi Rautela) নিজে। প্রসঙ্গত, এর আগেও অভিনেত্রীকে ঘিরে এমন নানা বিতর্ক সামনে এসেছে। কখনও তাঁর সাজপোশাক, কখনও তাঁর ব্যক্তিগত সম্পর্ক, আবার কখনও তাঁর অতিমাত্রায় গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে ট্রোল হতে হয়েছে তাঁকে। কিন্তু এই ভিডিয়ো বিতর্কের তীব্রতা আগের সব বিতর্ককে ছাপিয়ে যাচ্ছে। কারণ এখানে প্রশ্ন উঠছে এক নারীর সম্মানের প্রসঙ্গে। অনেকেই বলছেন, “যদি ভিডিওটি ইচ্ছাকৃতভাবে লিক না করা হয়ে থাকে, তবে এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত। কোনও মহিলার ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করা অত্যন্ত লজ্জাজনক।”
বর্তমানে উর্বশী রাউতেলা (Urvashi Rautela) ইন্টারন্যাশনাল মডেল হিসেবে বিভিন্ন দেশেই কাজ করছেন। যদিও বলিউডে তেমনভাবে সাফল্য পাননি, তবুও মডেলিং দুনিয়ায় তিনি অন্যতম সফল মুখ। নিজের লুক ও ফ্যাশন সেন্সের জন্য বরাবরই তিনি শিরোনামে থেকেছেন। তবে বারবার এমন বিতর্কে জড়ানোয় অভিনেত্রীর কেরিয়ারে কী প্রভাব পড়বে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। উল্লেখ্য, এই ভিডিও সত্যতা এখনও যাচাই হয়নি। সাশ্রয় নিউজ ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে নেটিজেনদের একাংশ জোরালোভাবে দাবি করছেন, ভিডিওটি উর্বশীর নয়। অন্যদিকে, আরেক অংশের মতে, মুখের গঠন, চুলের স্টাইল থেকে শরীরী ভঙ্গিমা সবই মিলে যাচ্ছে অভিনেত্রীর সঙ্গে। ফলে বিতর্ক ক্রমেই জটিল হচ্ছে। দিনের শেষে প্রশ্ন একটাই, এ কি উদ্দেশ্যপ্রণোদিত প্রচার নাকি সত্যিই অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করা হয়েছে? উত্তর সময়ই দেবে। তবে এর মধ্যেই এই ভিডিয়ো ঘিরে উর্বশী রাউতেলা (Urvashi Rautela) আবারও খবরের শিরোনামে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sara Ali Khan Love Statement | সারা আলি খানের সম্পর্ক তত্ত্ব: সঙ্গী মান্যতা না দিলেই ‘গ্রিন ফ্ল্যাগ’!




