Murshidabad : জাল নোট সহ পাকড়াও যুবক

SHARE:

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : জাল নোট সহ গ্রেফতার এক যুবক। পুলিশ ধৃতের কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে বলে উল্লেখ। ধৃতের নাম মোরসালিম শেখ। যুবক ফরাক্কার অর্জুনপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ‘অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক জাল নোট হাত বদলের জন্য নিয়ে যাচ্ছিল। লাল জ্যাকেটের মধ্যে লুকিয়ে নোট পাচারের চেষ্টা করছিল। জ্যাকেট খুলে তল্লাশি করতেই ভিতরের পকেট থেকে এক লক্ষ টাকার জাল নোট মেলে।” পুলিশ সূত্রে উল্লেখ, ধৃত জাল নোট কোথায় থেকে সংগ্রহ করে, এবং তাঁর সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে তা তদন্ত করছে পুলিশ। -প্রতীকী ছবি

আরও পড়ুন : Sandeshkhali : তৃণমূল নেতার বাড়িতে চড়াও বেড়মজুরের মহিলারা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন